ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কুষ্টিয়ার কুমারখালীতে ১০২ পিচ ইয়াবা সহ কথিত সাংবাদিক আটক

ইসরাইল হোসাইন, (মাল্টিমিডিয়া প্রতিনিধি) কুমারখালী:
২৫ জুলাই ২০২৫, ২০:২৪
ছবি : প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সাংবাদিক পরিচয়দানকারী সোহেল রানাকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।

বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ অভিযান চালিয়ে সোহেলকে তার নিজ বাড়ি থেকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেন এবং শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। আটক হয়েছেন উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর যদুবয়রা গ্রামের মৃত উকিল শেখের ছেলে সোহেল রানা (৩২)।

এলাকাবাসী জানান, সোহেল প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি না পেরোলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিকতার আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছেন দীর্ঘ কয়েক বছর। ভ্যানচালক বাবা এবং গৃহপরিচারিকা মায়ের সন্তান সোহেল করাত মিলে শ্রমিকের কাজ বাদ দিয়ে শুরু করেন মাদক ব্যবসা। বিগত সময়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশ মাদক সহ সোহেলকে একাধিকবার আটক করেন। এবং জামিনে বের হয়ে পুলিশি ঝমেলা এড়াতে কুষ্টিয়ার স্থানীয় এক পত্রিকার সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ ঘটে সোহেলের। স্থানীয় ওই পত্রিকার প্রতিনিধিত্ব বাতিল হলে জি বাংলা নামের ইউটিউব টিভি চ্যানেল নিজেই খুলে শুরু করেন অপ সাংবাদিকতা। জি বাংলার বুম নিয়ে প্রায়শই দেখা যেতো তার সাংবাদিকতার দাপট ।

সোহেলের এলাকার যদুবয়রা ও কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায় তিনি প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হননি।

আয়ের কোন উৎস না থাকলেও শুধুমাত্র মাদক ব্যবসা করে বাড়ি করা সহ বিলাসী জীবন যাপন করেন সোহেল। নিজেকে নিরাপদ রাখতে বাড়ির চতুর্পাশে সিসি ক্যামেরা লাগিয়েছেন সোহেল।

সম্প্রতি সোহেলের বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুমারখালী থানায় স্মারক লিপি প্রদান করেছেন। এলাকার এই সকল যুবকদের বিরুদ্ধে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, এলাকাবাসী মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ সোহেল রানা নামের একজন মাদক ব্যাবসায়ীকে আটক করে থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এবং শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি