ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

‎প্লাস্টিকের বিকল্প ৩ হাজার পাটের তৈরি ব্যাগ বিনামূল্যে বিতরণ করেন

‎মোঃ আরিফ, বরগুনা প্রতিনিধি(মাল্টিমিডিয়া):
২৫ জুলাই ২০২৫, ২০:২৯
ছবি : প্রতিনিধি

স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ রক্ষায় ব্যবসায়িদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে প্লাস্টিকের বিকল্প পাটের তৈরি ব্যাগ বিতরণ করে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর।

‎বুধবার বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের সহযোগিতায় 'পলিথিন-প্লাষ্টিক, সুন্দরবন প্রকল্পের আওতায় প্রতিরোধে বাজার কমিটি ও ব্যবসায়ীদের করনীয়' শীর্ষক কর্মশালায় পাথরঘাটা পৌর শহরের ৩০ জন ব্যবসায়ীকে বিনামূল্যে ৩ হাজার পাটের তৈরি ব্যাগ প্রদান করা হয়।

‎এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী অনুপ রায়, আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী খলিলুর রহমান প্রমুখ।

‎নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান বলেন, প্লাস্টিক ও পলিথিন পরিবেশসহ মানবদেহের ক্ষতি করে। তাই প্লাস্টিকের বিকল্প ব্যবহারে আগে ব্যবসায়ীদে এগিয়ে আসতে হবে।

‎শফিকুল ইসলাম খোকন বলেন, প্লাস্টিক মানবদেহ এবং পরিবেশের ক্ষতি করে। আমরা যদি বলি পরিবেশ রক্ষার জন্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে তখন অনেকেই এটা গুরুত্ব দিবেন না কিন্তু যদি বলি নিজের জীবন বাঁচাতে প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে হবে তখন হয়তো কিছু মানুষ এগিয়ে আসবেন। ব্যবসায়িদের উদ্দেশ্যে তিনি বলেন, অন্তত আমাদের নিজেদের জীবন বাঁচাতে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে, না হয় পরিবেশের সাথে মানবদেহ ধংস হয়ে যাবে।

‎প্লাস্টিকের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক হলেও এর ক্ষতির দিকগুলো খুবই ভয়াবহ। এটি সহজে মাটিতে মিশে না, ফলে মাটি ও পানির মান নষ্ট হয়। অনেক প্রাণী ভুলবশত প্লাস্টিক খেয়ে ফেলে, যা তাদের মৃত্যুর কারণ হয়। এছাড়াও, প্লাস্টিক পোড়ালে যে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়, তা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব এবং পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইচ্ছাকৃত নম্বর কম-বেশি দিলে শাস্তি, কুমিল্লায় শিক্ষামন্ত্রীর ঘোষণা

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে ৪ মরদেহ উদ্ধার

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট