ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কুষ্টিয়াতে বিএনপি নেতার বসত বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট

ইসরাইল হোসাইন (মাল্টিমিডিয়া প্রতিনিধি) কুমারখালী:
২৯ জুলাই ২০২৫, ২১:১৬
ছবি : প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলামের বসত বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট করেছে আওয়ামী সন্ত্রাসীরা। জমিজমা নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় কয়া ইউনিয়নের গট্টিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জহুরুল ইসলামের পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ একই এলাকার গনি শেখের ছেলে সাব্বির,গোলাপ,আলীম সেখের ছেলে তুষার ও মমিনের সাথে বিরোধ চলে আসছিল। অভিযুক্তরা জহুরুলের ক্রয়কৃত ফসলি জমি দীর্ঘ দশ বছরেরও বেশি সময় আওয়ামী লীগের পেশীশক্তি ব্যবহার করে দখলে রেখেছে। এরা সবাই আওয়ামিলীগের সক্রিয় কর্মী।

দখলকৃত জমি জহুরুলের পিতা আনছার আলী চাষ দিতে গেলে দখলদাররা বাধা দেয়,পরে ঘটনার দিন সন্ধ্যায় উপরোক্ত অভিযুক্তরাসহ বেশ কয়েকজন আওয়ামিলীগের সন্ত্রাসীদের নিয়ে জহুরুলের বসত বাড়িতে হামলা,ভাঙচুর ও লুটপাট করে। পরবর্তীতে দুষ্কৃতিকারীদের হাতে প্রাণনাশের আশংকা থাকায় বাড়িতে যেতে পারছে না ভুক্তভোগীরা।

ঘটনা দিনই বিএনপি নেতা জহুরুল বাদী হয়ে কুমারখালী থানায় একটি অভিযোগ দায়ের করলে দুদিন পরে মামলাটি নথিভুক্ত হলেও এই সংবাদ লেখা পর্যন্ত মামলা এজাহার ভুক্ত কোন আসামী গ্রেফতারে থানা পুলিশের কোন তৎপরতা নেই বলে জানিয়েছেন জহুরুল।

তদন্তকারী কর্মকর্তা এস,আই রশিদ জানান,আসামীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় আমাদের অনেক বেশি ফোর্স নিয়ে অভিযান করতে হবে যদিও গতকাল আমরা অভিযানে বের হয়ে ছিলাম কিন্তু যান্ত্রিকত্রুটি ও আবহাওয়া অনুকুলে না থাকায় যেতে পারিনি।

মামলা হওয়ার পর আসামীরা পলাতক থাকায় এবিষয়ে আসামী পক্ষের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কুমারখালী থানায় চলতি দায়িত্ব থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আমীরুল ইসলাম বলেন, আসামীদের দ্রুত গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি