ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিতে কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

কালীগঞ্জ প্রতিনিধি :
৩০ জুলাই ২০২৫, ১৮:২০
আপডেট  : ৩০ জুলাই ২০২৫, ১৮:৩২
ছবি : প্রতিনিধি

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনসহ সব স্কুলের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে এ দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের ব্যানারে সরকারি ভূষণ স্কুল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ৩০টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ও শিক্ষকেরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন, সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বক্তারা কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান। দ্রুত দাবি মেনে না নিলে আগামী কঠোর আন্দোলনের হুুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম, সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হামিদ প্রমুখ।

শেষে অংশগ্রহণকারীরা একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর লেখা স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের কাছে তুলে দেন।

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি