ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরার তালায় স্ত্রীকে কুপিয়ে জখম, অভিযুক্ত স্বামী আটক

মোঃ এনামুল হক,তালা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
০২ আগস্ট ২০২৫, ২০:৪৪
ছবি : প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তৃষা আক্তার (৩১) বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের জেঠুয়া কার্যালয়ে মাঠ সংগঠক হিসেবে কর্মরত। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার আঃ করিমের মেয়ে। অভিযুক্ত স্বামী মো. মফিজুল ইসলাম (৪১) বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার নতুন ঘোষগাতি এলাকার মৃত আঃ সালাম ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী মিলে তালার জেঠুয়া পূর্বপাড়ায় বাবলুর রহমানের ভাড়া বাসায় বসবাস করছিলেন। তাদের সংসারে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে বাকবিতণ্ডার এক পর্যায়ে মফিজুল ইসলাম ধারালো ছুরি দিয়ে তার স্ত্রী তৃষা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা দ্রুত আহত তৃষাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দীন জানান, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত মফিজুল ইসলামকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি