ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

জয়পুরহাটে বস্তায় পোড়া লাশ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
০৬ আগস্ট ২০২৫, ১৫:০৬

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি কলাবাগান থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পুড়তে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হালকা বৃষ্টি ও নিস্তব্ধতার মধ্যে পুকুরে মাছের খাবার দিতে যান বিকাশ দেবনাথ নামে এক ব্যক্তি। তিনি কলাবাগানের পাশেই পুকুরে মাছ চাষ করেন। এ সময় আগুন জ্বলতে দেখে তিনি কাছে গিয়ে দেখেন একটি বস্তার ভেতরে একজন মানুষ পুড়ছে। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলেন।

আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, পোড়া লাশটি আনুমানিক ৩৫ বছর বয়সি এক অজ্ঞাতনামা পুরুষের। আগুনে তার মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে লাশ বস্তায় ভরে কলাবাগানে এনে আগুনে পোড়ানো হয়েছে।

জমির মালিক আহসান হাবিব বর্তমানে নওগাঁয় বসবাস করেন। বিকাশ দেবনাথ জমিটি ভাড়া নিয়ে কলাবাগান করেছেন এবং পাশাপাশি মাছ চাষ করেন।

তবে বুধবার (৬ আগস্ট) সকাল পৌনে ১০টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার কোনো স্বজনও এখন পর্যন্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। এ বিষয়ে বিস্তারিত জানতে আক্কেলপুর থানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কর্তব্যরত কেউ ফোন ধরেননি।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি