ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন

মোঃবিল্লাল হোসেন,ব্রাহ্মণপাড়া (কুমিল্লা):
১০ আগস্ট ২০২৫, ২০:৩৯
ছবি : প্রতিনিধি

প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক গাজীপুরের আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ আগষ্ট (রবিবার) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল নয়নের সঞ্চালনায়, বক্তারা এ নৃশংস হত্যার গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছেন। এ সময় বক্তারা আরও বলেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। এটি শুধু একজন সংবাদকর্মীকে হত্যাই নয়—এটি সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি ভয়াবহ চেষ্টা।

এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুল আলীম খান বলেন ‘এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড সাংবাদিক সমাজের জন্য এক গভীর শোক ও আতঙ্কের বার্তা। এর পেছনে যেই হোক, দ্রুততম সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। কোনো ভাবেই যেন দোষীরা আইনের ফাঁক দিয়ে পার না পায়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সৌরভ মাহমুদ হারুন,বিল্লাল হোসেন, ইউনুস মিয়া,উপজেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও শ্রমিক দলের সভাপতি আবু কাওসার,উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অপু খান চৌধুরী,প্রচার সম্পাদক গাজী মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক শরিফ খান আকাশ, সমাজ কল্যাণ সম্পাদক আতিকুল ইসলাম রাজু, অর্থ সম্পাদক কাজল চন্দ্র সরকার, নির্বাহী সদস্য হুমায়ুন কবির, গোলাম মোহাম্মদ বাকী, অলিউল্লাহ, সেলিম সরকার প্রমূখ।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন