ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রতিবন্ধী ভ্যানচালক লিমন হত্যাকান্ডের রহস্য উদঘাটন

আমার বার্তা অনলাইন:
২১ আগস্ট ২০২৫, ১৫:৪২

যশোরের অভয়নগর উপজেলার আলোচিত প্রতিবন্ধী ভ্যান চালক লিমন হত্যাকান্ডের প্রধান আসামি বিল্লাল হোসেনকে (২৭) আটক করেছে অভয়নগর থানা পুলিশ। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে শংকরপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ির একটি ঘরের মধ্যে পুতে রাখা লিমনের খোয়া যাওয়া অটো ভ্যানটির খন্ডিত অংশ ও ব্যাটারি ভিন্ন ভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়।

আটক বিল্লাল হোসেন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নওয়াপাড়া নুরবাগ এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, গত ১১ আগষ্ট দিবাগত রাতে নওয়াপাড়া নুর জাহান ফার্মেসির সামনে থেকে লিমনকে বেশি ভাড়া দেওয়ার প্রলোভন দেখায়। এরপর তাকে নিয়ে যায়, শংকরপাশার একটি নির্জন সড়কে। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে লিমনকে স্বাসরোধ করে হত্যা করে ভ্যান নিয়ে বাড়িতে যায় বিল্লাল। সেই রাতেই বাড়ির একটি ঘরে ভিতর মাটি খুঁচে ভ্যানের বিভিন্ন অংশ পুতে রাখে। পরে সুবিধামত সময়ে চাকই বাজারের ভাংড়ি ব্যবসায়ী লিটনের কাছে চারটি ব্যাটারি ১০ হাজার টাকায় বিক্রি করে। সেই ব্যাটারির মধ্য থেকে ৩ টি ব্যাটারি পাইগ্রাম কসবার আশানুর নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে। চাকই বাজারের একটি দোকানে ৪ টি ব্যাটারি বিক্রি করে। লিটন কেনে, আসানুর নামে একজনের কাছে ৩টি ব্যাটারি বিক্রি করে।

জানা যায়, সৌদি আরব যাওয়ার জন্য টাকার প্রয়োজন ছিল বিল্লালের। সেই টাকা যোগাড় করতেই লিমনকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার সকালে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে ভ্যান ও ব্যাটারি উদ্ধার করা হয়। মুলত বিদেশ যাওয়ার টাকা জোগাড় করতে লিমনকে হত্যা করে বিল্লাল। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি