ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

নড়াইল কারাগারে চিকিৎসাধীন ইউপি সদস্যের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২৩ আগস্ট ২০২৫, ১৩:৩১

নড়াইল জেলা কারাগারে হত্যা মামলার আসামি মো. হুমায়ুন কবির (৪৬) নামে এক হাজতির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে নড়াইল সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মো. হুমায়ুন কবির নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত খিলাফত শেখের ছেলে।

কারা কর্তৃপক্ষ জানায়, গত কয়েক দিন ধরে কারাগারে জ্বরে ভুগছিলেন হুমায়ুন। কারা চিকিৎসক তার চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার (২২ আগস্ট) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১টা ৪৫ মিনিটে তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ২টা ৭ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নম্বর ছিল ১৫১৮/২৫।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলতি বছরের ১১ এপ্রিল সন্ধ্যায় দু’পক্ষের সংঘর্ষে ফরিদ মোল্যা (৫৭) নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী ১৭ এপ্রিল কালিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় এজাহারভুক্ত ৮ নম্বর আসামি ছিলেন ইউপি সদস্য হুমায়ুন। গত ২৯ জুন তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, রাত আনুমানিক দুইটার দিকে রোগীকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তাকে আনার আগেই মৃত্যু হয়েছে। কাগজপত্রে জানা যায়, জ্বর ছাড়াও তার হার্টের সমস্যা ছিল।

নড়াইল জেলা কারাগারের জেলার মো. আমিরুল ইসলাম জানান, হাজতি হুমায়ুন বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন। কারা মেডিকেল অফিসারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বন্দীর মৃত্যুর ঘটনায় সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্ত চলছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি