ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

ঝুপড়ি ঘর ছেড়ে নিজ দেশে ফিরতে রোহিঙ্গাদের সমাবেশ

আমার বার্তা অনলাইন:
২৫ আগস্ট ২০২৫, ১৫:১১

আশ্রিত জীবনে ঝুপড়ি ঘরে ৮ বছর পার করার পরও নিজ দেশে ফিরতে না পেরে কক্সবাজারের উখিয়ায় সমাবেশ করেছেন রোহিঙ্গারা।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এই সমাবেশ করেন ক্যাম্পে বসবাসকারী হাজার হাজার রোহিঙ্গা। দুপুরের দিকে সমাবেশ শেষ হয়।

জানা গেছে, মিয়ানমার জান্তা সরকার রাখাইনে সাধারণ রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন ও নির্যাতন চালালে ২০১৭ সাল ২৫ আগস্ট লাখ লাখ রোহিঙ্গারা নিজ দেশ ছেড়ে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর থেকে সাড়ে ১২ লাখের অধিক রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফ বসবাস করছেন। এরপর থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।

রোহিঙ্গা মাঝি বদরুল ইসলাম বলেন, আমরাতো বাংলাদেশের কেউ নই। আমাদের পরিচয় রোহিঙ্গা। মিয়ানমার সরকার রাখাইনে রোহিঙ্গা জাতির ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়ে রাখাইন থেকে বিতাড়িত করে। তখন থেকে আমরা বাংলাদেশে আশ্রয়ে আছি। বার বার বলছি আমরা নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে চাই। আজ ৮ বছর হলো নিজ দেশে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি। ক্যাম্পের ঝুপড়ি ঘরে বসবাস করছি।

রোহিঙ্গা নারী জমিলা বেগম বলেন, রাখাইনে আমাদের ভিটেমাটি সব ছিল। সব ছেড়ে এখন প্রবাসে জীবন কাটাচ্ছি। নিজ দেশের জন্য পেট পুড়ে। দিন দিন পরিবার বড় হচ্ছে। পরিবারের এতজন সদস্য নিয়ে কীভাবে ঝুপড়ি ঘরে বসবাস করবো। আমরা নিজ দেশে ফিরতে চাই।

সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, রোহিঙ্গাদের অধিকার আদায়ে মাস্টার মহিবুল্লাহ অনেক কষ্ট করেছিলেন। বিশ্ববাসীর কাছে রোহিঙ্গাদের কথা তুলে ধরতেন। সেই রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যার শিকার হলো। বলতে গেলে রোহিঙ্গা জাতি একজন যোগ্য রোহিঙ্গা নেতাকে হারিয়েছে। আমরা চাই না ক্যাম্পে নতুন কোনো ঘটনা সৃষ্টি হোক, এসব পরিহার ও বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, আজ ৮ বছর হলো আমরা রাখাইন ছেড়ে প্রবাসের জীবন কাটাচ্ছি। কিন্তু নিজ দেশে ফিরে যেতে পারিনি। বাংলাদেশ সরকারসহ দেশি-বিদেশি সংস্থাগুলো আমাদের মঙ্গলের জন্য অনেক কাজ করছে। এতে আমরা খুশি। কিন্তু বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে আমাদের একটাই অনুরোধ ও আবেদন আমরা যেন নিজ দেশে নাগরিক অধিকার নিয়ে ফেরত যেতে পারি।

সোমবার সকাল থেকে হাজার হাজার রোহিঙ্গা সমাবেশে উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে প্ল্যাকার্ড, ব্যানার ও পোস্টার হাতে সমাবেশে যোগদান করেন।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন বলেন, ক্যাম্পে আজ রোহিঙ্গাদের শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ চলাকালীন ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে শুরু হওয়া সমাবেশ দুপুরের দিকে শেষ হয়।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন