ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কুমারখালীর বাটিকামারায় প্রভাবশালীর দেয়াল গুঁড়িয়ে দিল প্রশাসন

আমার বার্তা অনলাইন:
২৮ আগস্ট ২০২৫, ১৬:৫২
আপডেট  : ২৮ আগস্ট ২০২৫, ১৬:৫৬

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসকড়ের কুমারখালী বাটিকামারা এলাকায় অন্তত ২৫টি পরিবারের চলাচলের একমাত্র সড়ক দখল করে ইটের দেওয়াল দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়ে শতাধিক মানুষ।

এছাড়াও হুমকিতে পড়ে একটি পোল্ট্রি ফার্ম, ওষুধ ফার্মেসি ও পোল্ট্রি খাবারের দোকান। পরে এ বিষয়ে লিখিত অভিযোগ দিলে দেয়াল গুঁড়িয়ে দেয় প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। এতে খুশি স্থানীয়রা। সকাল ১১টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক ঘেষে শিপলু তেলপাম্প। পাম্প ঘেঁষে অন্তত ২৫টি পরিবারের বসবাস ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। সেখানে চলাচলের একমাত্র সড়কে দেয়া রয়েছে ইটের দেয়াল। রাখা রয়েছে বালুর স্তূপ।

শিপলু পোল্ট্রি ফিড ও ফার্মেমির মালিক মো. বাবুল হোসেন বলেন, ‘আমার জমির ওপর দিয়ে চলাচলের সড়ক। দীর্ঘদিন ধরে এই পাড়ায় ২৫ -৩০ ঘরের মানুষ চলাচল করে। ব্যবসার বাণিজ্যের গাড়ি ও মানুষ চলাচল করে। কিন্তু গত মঙ্গলবার স্থানীয় প্রভাবশালী রেজাউল, জিয়াউর ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিশ্বাসসহ বেশ কয়েকজন ভূমিখেকো এসে প্রাচীর দিয়েছে। বালু ফেলে প্রতিবন্ধিকতা সৃষ্টি করেছে। এতে সকলেই চরম ভোগান্তিতে পড়েছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, একটা রাস্তা। সেটিও কয়েকদিন ধরে প্রভাবশালীরা দখলের উদ্দেশ্যে দেয়াল দিয়েছে। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই। তিনি দ্রুত দেওয়াল ভাঙার দাবি জানান।

তমাল আক্তার পিয়াস বলেন, ‘প্রায় দুই শতকের বেশি জমি নিয়ে আদালতে মামলা চলছে। আদালত অস্থায়ী আদেশ জারি করেছে। তবুও আদালতের আইন অমান্য করে প্রভাবশালীরা দখলের পাঁয়তারা করছেন। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুন বিশ্বাস বলেন, ‘জমি নিয়ে জিয়ার সঙ্গে বিরোধ। সালিসে আমাকে ডেকেছিল। সমাধানের জন্য গিয়েছিলাম। তবে জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে জড়িত নয়। দুপুরে সরেজমিন গিয়ে বাটিকামারা এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে প্রশাসন।’

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, কিছু লোক ২৫টি পরিবার ও কয়েকটি ব্যবসা বাণিজ্যের চলাচলের পথে প্রতিবন্ধিকতা সৃষ্টি করেছে। - এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ইটের দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও বালুর স্তূপ অপসারণ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রয়েছে।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি