ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কসবার বায়েকে ঝুঁকিপূর্ণ মঠের ইট ধসে প্রাণহানি ঘটলেও নেয়া হয়নি কোন ব্যবস্থা

মোঃ জমসিদ মিয়া ,কসবা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১
ছবি : প্রতিনিধি

২ বছর আগে কসবার বায়েকে ঝুঁকিপূর্ণ মঠের ইট ধসে প্রাণহানি ঘটলেও এখনো পর‌্যন্ত নেয়া হয়নি কোন ব্যবস্থা; এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের ।

স্থানীয় সূত্রে জানা যায়, বায়েক ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজী আবু তাহেরের বাড়ির পাশে প্রায় ৪০০ বছর আগে নির্মিত একটি পুরাতন মঠ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। গত ০২/০৫/২০২৩ ইং তারিখে ওই মঠের ইট ধসে পড়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির উদ্দিনের বাবা, মোহাম্মদ হিরন মিয়া গুরুতর আহত হন। দ্রুত তাকে কুমিল্লার কুচাইতলী হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এলাকাবাসীর অভিযোগ, মঠটির ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে বহুবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন “একটি পরিত্যক্ত মঠের কারণে আজ একজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হলো। এটা অত্যন্ত বেদনাদায়ক। প্রশাসনের উচিত দ্রুত মঠটি অপসারণ করা।”

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিগগিরই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল ইসলাম কাছে একটি দরখাস্ত প্রদান করবেন ঝুঁকিপূর্ণ পুরাতন মঠটি দ্রুত অপসারণের জন্য। এখন এলাকাবাসী অপেক্ষায় রয়েছে প্রশাসনের দ্রুত পদক্ষেপের।

ঝুঁকিপূর্ণ মঠটি দ্রুত অপসারণ করা হোক, যাতে আর কোনো নিরীহ মানুষের প্রাণ ঝরে না যায় এমনটিই প্রত্যাশা সাধারন মানুষের।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন