ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯
সহকর্মীর মরদেহ দেখে জেলা পুলিশের কর্মকর্তারা চোখের পানি ধরে রাখতে পারেননি; ইনসেটে এসআই নিক্কন আঢ্য। (ছবি: সংগৃহীত)

নড়াইল-যশোর মহাসড়কে বাস ও বাঁশবোঝাই ট্রাকের সংঘর্ষে নড়াইলের এক পুলিশ কর্মকর্তা এবং আরও দুজন বাসযাত্রী নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।

নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর, যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

তুলারামপুর হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং বাঁশ ঢুকে পড়ে ভেতরে। ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন। গুরুতর আহত হন আবু জাফর ও এসআই নিক্কন আঢ্য।

আহতদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সোমবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এসআই নিক্কন আঢ্য যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের বাসিন্দা এবং নিশিকান্ত আঢ্যের ছেলে। তিনি ৩৭তম ব্যাচের আউটসাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে যোগ দেন। এর আগে তিনি র‌্যাবে কর্মরত ছিলেন। আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

এসআই নিক্কনের মৃত্যুতে নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। পরিবারের সম্মতিতে সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিজ গ্রামের বাড়ি যশোরের পুকুরিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুপুরে তার দাফন সম্পন্ন হওয়ার কথা।

আমার বার্তা/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি