ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

জয়পুরহাটে ছাত্র দলের ৭ নেতা বহিষ্কারের ঘটনায় বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৬
আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২১

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাট জেলা, শহর ও দুটি কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্র দলের সাত নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্র দল। বুধবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন: জয়পুরহাট জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও আহাদ হোসেন, জয়পুরহাট শহর শাখা ছাত্র দলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও যুগ্ম আহ্বায়ক সোহরাফ হোসেন ইমন এবং জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজ শাখার সভাপতি রাকিবুল করিম রাকিব।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একই সঙ্গে বহিষ্কৃতদের সঙ্গে ছাত্র দলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশনা দেয়া হয়েছে।

বহিষ্কারের প্রতিবাদে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বহিষ্কৃত নেতাদের নেতৃত্বে জয়পুরহাট শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা স্বপদে বহালের দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সরকারি কলেজ শাখার সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী ও শহর শাখার সদস্য সচিব হাসানুল বান্না হাসান। এ সময় অন্য বহিষ্কৃত নেতারাও উপস্থিত ছিলেন।

তারা অভিযোগ করেন, ‘অগণতান্ত্রিকভাবে জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল করতে বাধা দেয়া হয়েছে। এরপর ষড়যন্ত্র করে আমাদের বহিষ্কার করা হলো। অথচ জীবন বাজি রেখে দীর্ঘ ১৭ বছর আমরা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছি, জেল-জুলুম, হুলিয়া ও নির্যাতন সহ্য করেছি। কিন্তু আজ কুচক্রী মহলের চক্রান্তে আমাদের দল থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।’

সংবাদ সম্মেলন থেকে তিন দিনের মধ্যে বহিষ্কৃতদের স্বপদে বহাল না করা হলে রোববার থেকে অনশনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। তারা জানান, প্রয়োজনে ছাত্র দলের তিন শতাধিক নেতা গণহারে পদত্যাগ করবেন।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি