ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে যাওয়া দুজনের মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন:
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০
আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৮

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হওয়া দুই জনের মরদেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে একজনের এবং শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে অপর জনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ঝিনাইগাতীর মহারশী নদীতে ভেসে আসা লাকড়ী ধরতে গিয়ে ডাকাবর এলাকার ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহর ছেলে ইসমাইল (১৭) নদীতে নেমে পানির স্রোতে নিখোঁজ হয়। শুক্রবার সকালে একটি ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।

অপর দিকে, নালিতাবাড়ীর চেল্লাখালি নদীর বুরুঙ্গা সেতু এলাকায় ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে হুমায়ূনের মরদেহ বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় আধা কিলোমিটার দূর থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে অকস্মাৎ ঝিনাইগাতী উপজেলার মহারশী ও সোমেশ্বরী নদী এবং নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বাড়তে থাকে এবং প্লাবিত হতে শুরু করে। তবে গতরাতেই এসব পানি নেমে গেছে।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি