ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

নাসিরনগরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত

মাহমুদুল হাসান,মাল্টিমিডিয়া প্রতিনিধি( ব্রাহ্মণবাড়িয়া):
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৮

ঢাকায় দুই যুবকের মধ্যে মারামারির জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে আমির আলী-(৪০) নামে একজন নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় উপজেলার দাঁতমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমির আলী উপজেলার দাঁতমন্ডল গ্রামের মোঃ রফিজ আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ঢাকার কেরানীগঞ্জে দাঁতমন্ডল গ্রামের মহিদ আলীর ছেলে সুজন মিয়ার একটি ব্যাগের কারখানা আছে। এক সপ্তাহ আগে সেখানে যান দাঁতমন্ডল গ্রামের মোঃ লাফিলুদ্দির ছেলে মোঃ শাকিল। সে সময় শাকিল কারখানায় সুজনের এক কর্মচারীকে লাঞ্চিত করে। এই ঘটনাকে কেন্দ্র করে সুজন ও সাকিলের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে সুজনকে মারধর করা হয়। এ ঘটনার কিছুদিন পর ঢাকা থেকে দুজনই নিজ বাড়ি নাসিরনগর উপজেলা দাঁতমন্ডলে আসেন। ঢাকার মারামারিকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় সম্প্রতি থানায় একটি মামলাও হয়।

বুধবার সকালে মামলা ও মারধরের বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করতে উভয়পক্ষ শালিসে বসেন। কিন্তু সালিশে বিষয়টির কোনো সুরাহা হয়নি।এ ঘটনার জের ধরে বুধবার সন্ধ্যায় উভয়পক্ষের লোকজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে দুইপক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় সুজনের পক্ষের আমির আলী নামে এক যুবক অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে আমির আলীর মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের সাকিলের পক্ষের লোকজন গ্রামের জালাল উদ্দিনের বাড়িসহ ১০ টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে।

জালাল উদ্দিনের মেয়ে সুলতানা আক্তার জানান, ‘আমির আলী নিহত হওয়ার পর প্রতিপক্ষের লোকজন আমাদের ঘর-বাড়ি ভাঙচুর করে। বাড়ি থেকে ৮ টি গরু, ৪ টি ছাগল ও নগদ ২ লাখ টাকা নিয়ে গেছে। আমরা আতঙ্কে আছি, বাড়িঘরে থাকতে পারতেছি না।

নিহত আমির আলীর চাচাতো ভাই সুজন বলেন, আমরা লাশ নিয়ে ব্যস্ত ছিলাম। কে বা কারা লুটপাট ভাংচুর করেছে তা আমরা জানি না।এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোঃ তানভীর আহমেদ বলেন, ঢাকায় একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন মারা যাওয়ার অভিযোগ পেয়েছি। তবে কিভাবে মারা গেছে ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যবে না।

আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন