ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

দুর্গোৎসবে ছয় দিন থমকে যাবে বেনাপোল বন্দর;চলবে ইলিশ রপ্তানির

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৮

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোলে ছয় দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এ সময়ে প্রতিবেশী দেশের বাজারে স্বাদ ছড়াতে স্বাভাবিক নিয়মেই চলবে ইলিশ রপ্তানি। এতে দুই দেশের ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন।

ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, পূজার ছুটির কারণে আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। নির্ধারিত সময় শেষে ৩ অক্টোবর (শুক্রবার) কার্যক্রম শুরুর কথা থাকলেও সেদিন বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় কার্যত ৪ অক্টোবর (শনিবার) থেকে পূর্ণাঙ্গ আমদানি-রপ্তানি পুনরায় চালু হবে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের জানানো হয়েছে, দুর্গোৎসব উপলক্ষে নির্দিষ্ট সময় পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, ছুটির সময়ে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও অন্যান্য কার্যক্রম যেমন—পণ্য খালাস, উঠানামা এবং দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার যথারীতি চালু থাকবে।

প্রতিবছরের মতো এবারও দুর্গোৎসব ঘিরে বাণিজ্য বন্ধে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন। তবে ইলিশ রপ্তানি চলমান থাকায় রফতানিকারক ও ব্যবসায়ীরা কিছুটা হলেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন।

বেনাপোল বন্দরের কর্মকর্তারা জানান, ভারতে দুর্গাপূজা একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে প্রতিবছরই দীর্ঘ ছুটি থাকে এবং তার প্রভাব পড়ে সীমান্ত বাণিজ্যে। তবে এবার আগের চেয়ে ছুটির মেয়াদ কিছুটা দীর্ঘ হওয়ায় বন্দর সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি