ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

মাদরাসার অনুদান সংগ্রহের সময় তিন খাদেমকে মারধর করে টাকা ছিনতাই

আমার বার্তা অনলাইন:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯

নাটোরের নলডাঙ্গায় মাদরাসার জন্য অনুদান সংগ্রহ করার সময় তিন খাদেমকে মারধরের অভিযোগ উঠেছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে টাকা-পয়সা ও জিনিসপত্র। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী খাদেম মামুন হোসেন বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা গ্রামের আনোয়ার হোসেন (৩০), রফিকুল ইসলাম (৩৬) ও মামুন হোসেন (২৩) নামে তিনজন সিংড়া উপজেলার চলনবিল আল-জামিয়া মহিলা মাদরাসার পক্ষে রসিদ বই দিয়ে অনুদান তুলছিলেন। শনিবার দুপুরে তারা নলডাঙ্গার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে কয়েকটি বাড়ি ও দোকান থেকে টাকা নেন। কিন্তু তাদের আচরণে সন্দেহ হলে কয়েকজন গ্রামবাসী তিনজনকে আটকে কামালের মোড়ের একটি দোকানে নিয়ে মারধর করেন। এ সময় মাথার চুল কেটে দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা, একটি রসিদ বই ও একটি হাতঘড়ি কেড়ে নেওয়া হয়।

খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এ বিষয়ে ভুক্তভোগী মামুন হোসেন বাদী হয়ে মামলা করেন।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ভুক্তভোগী তিনজনকে থানায় আনা হয়। এ ঘটনায় খাদেম মামুন হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি