ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল(মাল্টিমিডিয়া):
০১ অক্টোবর ২০২৫, ২১:২৬

যশোরের শার্শা উপজেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজ পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনি’র বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে বেনাপোলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোর ও শার্শা উপজেলার সাংবাদিকরা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এ মানববন্ধন, প্রতিবাদ ও রাস্তা অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিমকে সরাসরি দায়ী করে বলেন, একজন সাংবাদিকের ওপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা শুধু দুঃখজনক নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এই ঘটনার নেপথ্যে প্রশাসনের একাংশের ভূমিকা রয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, শার্শা থানার ওসি আব্দুল আলিমকে সাত দিনের মধ্যে অপসারণ করতে হবে। যদি এই দাবি মানা না হয়, তাহলে বেনাপোলকে অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি নিতে সাংবাদিক সমাজ বাধ্য হবে। কোনো সাংবাদিকের উপর অন্যায় হলে সেটি শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি পুরো সাংবাদিক সমাজের উপর আক্রমণ। তাই এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।

মানববন্ধনে বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহাসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আনোয়ারুল কবির নান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দীনু আহম্মেদ এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম।

এ সময় দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু বলেন, একজন সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহার ও মনি’র মুক্তি দাবি করছি।

মানববন্ধনে শার্শা প্রেসক্লাব, বেনাপোল প্রেসক্লাব, বন্দর প্রেসক্লাব, সীমান্ত প্রেসক্লাব, বাগআঁচড়া প্রেসক্লাব, ঝিকরগাছা প্রেসক্লাব, বাঁকড়া প্রেসক্লাবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শায় এক স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ তুলে মনি’র বিরুদ্ধে তার পরিবারকে দিয়ে একটি কুচক্রী মহল মামলা করে। তদন্ত ছাড়াই পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র প্রতিবাদ জানিয়ে আসছে।

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি