ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

রাঙামাটিতে ঝড়ে নৌকা ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
০২ অক্টোবর ২০২৫, ১৪:০১
আপডেট  : ০২ অক্টোবর ২০২৫, ১৪:১৩

রাঙামাটির লংগদুতে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে লংগদু উপজেলার গুলশাখালী থেকে মাইনীমুখের এফআইডিসি এলাকার নিজেদের বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। লংগদু উপজেলা প্রশাসন ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন- ওই এলাকার আছির আলীর স্ত্রী সালমা বেগম (৩৮) ও তার ছেলে মাসুম (৫) এবং শিরিনা বেগমের ছেলে মো. রানা (৭)। শিরিনা একই এলাকার আরজ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, ওই এলাকা থেকে কাপ্তাই হ্রদ দিয়ে একটি নৌকায় করে বাড়ি ফিরছিলেন চালকসহ পাঁচজন। তাদের মধ্যে ছিলেন দুই নারী, দুই শিশু ও এক পুরুষ (নৌকাচালক)। পথে হঠাৎ ঝড় উঠলে নৌকা থেকে পড়ে সালমাসহ দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হন।

অন্য দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। ঘটনার পরপরই শিরিনা বেগমকে (৪০) জীবিত এবং শিশু রানার লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এরপর বুধবার সকালে প্রথমে সালমার লাশ এবং বেলা ২টার দিকে নিখোঁজ অপর শিশু মাসুমের লাশ ভেসে উঠলে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার করেন।

স্থানীয় স্কুলশিক্ষক মো. সোহেল কবির জানান, মঙ্গলবার সকালে একটি ছোট নৌকা নিয়ে পাঁচজন গুলশাখালীর আত্মীয় বাড়ি বেড়াতে যান। সন্ধ্যায় ফেরার পথে আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে গেলে সালমাসহ দুই শিশু পানিতে ডুবে নিখোঁজ হন। অপর দুইজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

লংগদু ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন চৌধুরী জানান, বুধবার সকালে রাঙামাটি থেকে আমাদের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এতে প্রথমে নিখোঁজ নারী, এরপর শিশু রানা এবং শেষে অপর শিশু মাসুমের লাশ উদ্ধার করা হয়েছে।

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন জানান, মঙ্গলবার রাতে আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক নারীসহ অপর দুই শিশুর লাশ ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল