ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

মেহেরপুরে এনসিপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
০৪ অক্টোবর ২০২৫, ১৬:৩৬
আপডেট  : ০৪ অক্টোবর ২০২৫, ১৬:৪০

মেহেরপুরে ‘কেমন মেহেরপুর চাই’ শিরোনামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শনিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় এনসিপির নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রথম প্রভাত এসেছিল এই মেহেরপুর থেকেই। মুজিবনগর সরকার শপথ নিয়েছিল এখানেই। এ মাটির ইতিহাস গৌরবময়। এখন সময় এসেছে, সেই গৌরবকে নতুন করে জাগিয়ে তোলার। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান এক নতুন আশার আলো দেখিয়েছে। সেই অভ্যুত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে জনসেবামূলক রাজনীতি করতে চাই।

তারা বলেন, আমরা বিশ্বাস করি—জনগণই দেশের আসল মালিক, আর তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াই আমাদের প্রধান ও প্রথম অঙ্গীকার।

এনসিপি তাদের অঙ্গীকার হিসেবে মেহেরপুরের উন্নয়নের জন্য ১৩ দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, যুব সমাজের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরি, নারীর উন্নয়ন ও কর্মসংস্থান, রেল যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা, দুর্নীতি দমন ও সুশাসন, মেহেরপুর পার্লামেন্ট গঠন ইত্যাদি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ, যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মো: মুজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বি, জেলা কমিটির সদস্য (অর্থ) মো. তামিম ইসলাম, জেলা কমিটির সদস্য (দপ্তর) হাসনাত জামান সৈকত, জেলা কমিটির সদস্য (লেয়াজু) মাহাবুব-ই-তৌহিদ রবিন, জেলা কমিটির সদস্য আমির হামজ প্রমুখ।

এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি