ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শাপলা প্রতীক ছাড়া অন্য কোনো অপশন নেই: সারজিস আলম

আমার বার্তা অনলাইন:
০৬ অক্টোবর ২০২৫, ১৮:২৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আইনগত বাধা না থাকায় এনসিপির প্রতীক শাপলা ছাড়া অন্য কোনো অপশন নেই।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে নাটোরে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরজিস আলম বলেন, আমরা একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যদি গড়ে উঠতে চাই, আমাদের সংগঠনিক ভিত্তি আগে শক্তিশালী করতে হবে। তাই আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যাওয়া শুরু করেছি। আশা করছি, নভেম্বরের মধ্যে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপির কমিটি থাকবে।

তিনি বলেন, আমরা এটা চিন্তাই করি না যে নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন হবে না। এটি অভ্যুত্থানের একটি অপরিহার্য ডিমান্ড। এটা পূরণ করেই পরবর্তীতে নির্বাচনের চিন্তা করতে হবে। সর্বশেষ ঐক্যমত কমিশনের মিটিংয়ে আমরা এই বিষয়ে পজিটিভ আভাস পাচ্ছি। আমরা আশা করি, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে এবং জুলাই সনদে যে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলো আছে সেগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনের দিকে যাব। আমরা বিশ্বাস করি, নির্বাচন এবং জুলাই সনদ পরস্পরের মুখোমুখি দাঁড়াবে না। বরং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে।

তিনি বলেন, আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশন শাপলাকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ায় যাচ্ছে। যদি এটা হয় তাহলে আমরা বলব, তাদের প্রতিষ্ঠানের স্বকীয়তা বা স্বাধীনতার যে অপব্যবহারের নমুনা আমরা দেখতে পাচ্ছিলাম, তারা সেটা থেকে বেরিয়ে এসে সঠিক পথের দিকে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে আমরা অবশ্যই তাদের ধন্যবাদ জনাব।

দলটির নাটোর জেলা শাখার প্রধান সমন্বয়ক প্রফেসর এসএম জার্জিস কাদিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এনসিপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, সিনিয়র যুগ্ন সমন্বয়ক আব্দুল মান্নাফ, যুগ্ন সমন্বয়কারী আব্দুল্লাহ আল নোমান পিয়াসসহ স্থানীয় নেতাকর্মীরা।

আমার বার্তা/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু