ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

মাগুরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আমার বার্তা অনলাইন
০৮ অক্টোবর ২০২৫, ১০:২২

মাগুরার শালিখায় মোটরসাইকেল ও থ্রি-হুইলার নসিমনের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনা ফুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা (২২) ও অজ্ঞাত পথচারী। নিহত আবু হুরাইরা শালিখার চতুরবাড়িয়া গ্রামের বাকের বিশ্বাসের ছেলে। এ সময় আহত হয়েছেন রিফাত বিশ্বাস (১৮) নামে আরও একজন। তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, পেশায় ডেকোরেটর ব্যবসায়ী রিফাত কর্মী আবু হুরায়রাকে নিয়ে আড়পাড়া থেকে ফেরার পথে সাতনাফুরিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক আবু হুরায়রা নিহত ও রিফাত আহত হন। এসময় আরেকজন অজ্ঞাত ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। ধারণা করা হচ্ছে তিনি পথচারী ছিলেন। তার নাম ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠায়। আহত রিফাতকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত আবু হুরাইরার চাচা টিটো বিশ্বাস জানান, ঘটনাস্থলেই তার ভাতিজা মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা এবং এক অজ্ঞাত পথচারী নিহত হন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি মিয়া বলেন, মোটরসাইকেল ও থ্রি-হুইলার নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন মোটরসাইকেল আরোহী ও এক পথচারী মারা যান। মরদেহ দুটি উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত পথচারীর পরিচয় জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি