ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

সাতক্ষীরায় ১০৮ টি হারানো মোবাইল ও সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১৭:২৩

সাতক্ষীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে উদ্ধার করা ১০৮টি হারানো মোবাইল ফোন ও বিকাশ-নগদের মাধ্যমে প্রতারণা করে নেয়া ৩ লাখ ৬০ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনের কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে এসব মোবাইল ফোন ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

হারানো মোবাইল ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা জানান, ফোনগুলোর ভেতরে ছিল গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পরিবারের মূল্যবান ছবি।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরার বিভিন্ন থানায় হারানো মোবাইল সংক্রান্ত ২২৫টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছিল। এর মধ্যে পুলিশ ১০৮টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেয়। পাশাপাশি বিকাশ ও নগদের ভুল নম্বর বা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকার মধ্যে ২০ জন ভুক্তভোগীর ৩ লাখ ৬০ হাজার ২৬০ টাকা উদ্ধার করে ফেরত দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রযুক্তি যত উন্নত হচ্ছে, অপরাধ তত জটিল হচ্ছে। জনগণের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এই বিশেষ সেল গঠন করা হয়েছে। দ্রুত তথ্য দিলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে পারি।’

এছাড়া ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাক হওয়া ২১টি অ্যাকাউন্ট পুনরুদ্ধার এবং অনলাইন হয়রানির শিকার ৮ নারীকে সরাসরি পরামর্শ ও সেবা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, ডিআইও-১ মনিরুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, জেলার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের পরিসংখ্যান অনুযায়ী, ইউনিটটি চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৫৪৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩২ লাখ ৩৫ হাজার টাকা। এছাড়া বিকাশ ও নগদের মাধ্যমে প্রতারণা করে নেয়া ৪৩ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে ফেরত দেয়া হয়েছে।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি