ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পিরোজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:
১৬ অক্টোবর ২০২৫, ১৩:১৯

“স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার নায়ক হোন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উদযাপন করেছে পিরোজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে পিরোজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলাউদ্দিন ভূঞা জনী।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম মোর্তুজা, সহকারী কমিশনার মোঃ জাকির হোসেন এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ কাদিরুল মুকতাদির।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার। তিনি হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, “সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়া একটি সহজ অথচ অত্যন্ত কার্যকর উপায়, যা ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ও নিউমোনিয়ার মতো সংক্রামক রোগ প্রতিরোধে সহায়ক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মোঃ আল আমিন সহ অন্যান্য কর্মকর্তা,- কর্মচারী, ব্র্যাক এনজিও প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের মধ্যে এই অভ্যাস ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে। হাত ধোয়ার মতো সহজ সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারলেই “সুস্থ ও সুন্দর বাংলাদেশ” গড়ে তোলা সম্ভব।

আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/জেএইচ

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহ থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা