ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

নাটোরে লালপুরে বাবা-মেয়ের একসঙ্গে এইচএসসি পাস

আমার বার্তা অনলাইন:
১৭ অক্টোবর ২০২৫, ১৮:৪৭

৪০ বছর বয়সেও শিক্ষার প্রতি অদম্য আগ্রহ ও মনোবলই এনে দিয়েছে নতুন সাফল্যের গল্প। মেয়ের সঙ্গে একসঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দারুণ ফলাফল করে পাস করেছেন তিনি।‘শিক্ষার কোনো বয়স নেই’—কথাটি আবারও প্রমাণ করলেন নাটোরের লালপুর উপজেলার বাঘা কাকড়ামারী গ্রামের আব্দুল হান্নান।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেখা যায়, বাবা আব্দুল হান্নান পেয়েছেন জিপিএ-৪.৩৩ এবং মেয়ে হালিমা খাতুন পেয়েছেন জিপিএ-৩.৭১। বাবা পরীক্ষা দিয়েছেন বাঘা কাকড়ামারী কলেজ থেকে, আর মেয়ে পরীক্ষা দেন গোপালপুর ডিগ্রি কলেজ থেকে।

এর আগে, ২০২৩ সালে একইসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে দুজনেই উত্তীর্ণ হন।

পরিবার সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে প্রথমবার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন হান্নান। কিন্তু সে সময় তিনি অকৃতকার্য হন। এরপর সংসারের দায়ে লেখাপড়া ছেড়ে গোপালপুর রেলগেট এলাকায় একটি ছোট চায়ের দোকান দেন। দিন গড়ায়, সংসার বড় হয়, তবে আব্দুল হান্নানের মনের কোণে শিক্ষালাভের ইচ্ছেটা আরও প্রবল হতে থাকে। অবশেষে মেয়ের উৎসাহে ২৫ বছর পর ফের বই হাতে তুলে নেন তিনি।

মেয়ে হালিমা খাতুন বলেন, ইচ্ছা থাকলে সবই সম্ভব। বাবার স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করা। এবার একসঙ্গে এইচএসসি পাস করতে পেরে আমি গর্বিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

আব্দুল হান্নান বলেন, সংসারের চাপে স্বপ্নটা থেমে গিয়েছিল। মেয়ে আর স্ত্রীর উৎসাহে আবার শুরু করি। এখন এইচএসসি পাস করেছি। আমার ইচ্ছা, পড়ালেখা চালিয়ে একদিন মাস্টার্স ডিগ্রি অর্জন করব।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, এটি নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক একটি দৃষ্টান্ত। একসঙ্গে বাবা-মেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এতে পুরো সমাজে শিক্ষার প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও আগ্রহ বাড়াবে।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি