ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

তৃতীয় শক্তি হিসেবে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এনসিপি: সারজিস

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৫, ১৫:১৪
আপডেট  : ২০ অক্টোবর ২০২৫, ১৫:১৯

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে যেন এনসিপির কমিটি থাকে সেই অনুয়ায়ী প্রয়োজনীয় দিকনির্দেশনা আমরা দিয়েছি। নির্বাচনে এই শক্তিশালী কাঠামো তৈরির পরে আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি।

সোমবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ১টায় জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

এর আগে, সকাল ৯টা থেকে সেখানে এনসিপির জেলা ও উপজেলা কমিটির রুদ্ধদ্বার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক পার্টি এ সভার আয়োজন করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে সংসদে সরকার গঠন করবে, সেই জায়গায় এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে। এটা হওয়ার জন্য ৫০ শতাংশ ভোট পেতে হয় না। যখন গুরুত্বপূর্ণ তিনটা রাজনৈতিক দল থাকবে একটা দেশে। যাদের একটা গুরুত্বপূর্ণ জনসমর্থন আছে, তখন ওই তিন নম্বর দলটায় এটা নির্ধারণ করার সম্ভবনা বেশি থাকে। এক ও দুই নম্বর দলের ভোট যদি কাছাকাছি থাকে, ওই জায়গায় আরেকটি রাজনৈতিক দল তৃতীয় অবস্থানে থাকে। তারা যে দলের সঙ্গে যৌক্তিকভাবে যায়, সেই দলই সরকার গঠন করে।

তিনি বলেন, আমরা (এনসিপি) আগামীর বাংলাদেশে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই। না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতিতে আসিনি।

সারজিস আলম বলেন, এনসিপি তাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেবে। আমরা বিশ্বাস করি, জনগণের স্বার্থকে প্রাধান্য দিলে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। আপনারা এই জুলাই সনদেও তার প্রতিফলন দেখতে পেয়েছেন। জুলাই সনদে জনগণের আকাঙ্খা বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল বা কথা। সেই সনদের বাস্তবায়নে যখন আমরা আইনি ভিত্তি দেখিনি, কিভাবে হবে—এর সঠিক ক্লিয়ারেন্স পাইনি, তখন আমাদের জায়গা থেকে জুলাই সনদে দায়সারা স্বাক্ষর করিনি।

তিনি আরও বলেন, আমরা দলীয়ভাবে কিছু চাইনি। যেই বিষয়গুলোতে তারাই ঐক্যমত্য হয়েছে, সেই বিষয়গুলো তারাই জুলাই সনদে এনেছে, সেই বিষয়গুলো বাস্তবায়নে আমরা রোড ম্যাপ চাই, নিশ্চয়তা চাই। আমরা শুধু নির্বাচনে যাবো, কয়েকটি আসন পাবো এটাকে সামনে রেখে আমরা সনদে স্বাক্ষর করতে পারি না। এটা জনগণের আকাঙ্খার বিপরীত।

এ সময় এনসিপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি