ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

ভৈরব নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী

আমার বার্তা অনলাইন:
২০ অক্টোবর ২০২৫, ১৬:৫৩

ভৈরব নদে গোসল করতে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার রশিকপুর গ্রামের সুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন- মেহেরপুর সদর উপজেলার টেংরামারী গ্রামের হান্নান শেখের ছেলে তানভীর এবং মুজিবনগর উপজেলার আমদহ গ্রামের মহির হোসেনের ছেলে কৌশিক। তানভীর মেহেরপুর সরকারি কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কৌশিক স্থানীয় একটি মাদরাসায় পড়াশোনা করতেন।

প্রত্যক্ষদর্শী শাকিল আহাম্মেদ বলেন, দুপুরে তারা কয়েকজন বন্ধু মিলে ভৈরব নদের রশিকপুর সুইচগেট এলাকায় গোসল করতে নামেন। এ সময় নদীতে স্রোত প্রবল থাকায় তানভীর ও কৌশিক তলিয়ে যান। সহপাঠী ও আশপাশের লোকজন তাদের উদ্ধারে চেষ্টা চালালেও কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা মুজিবনগর ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

মুজিবনগর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার সেলিম রেজা বলেন, নদীতে পানি প্রবাহ অনেক বেশি থাকায় উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। এ কারণে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল ডাকা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু করা হবে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। আমরা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি, ডুবুরি দল পৌঁছালে দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হবে।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি