ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

রুম্মান মাহমুদ শৈশব ,মাল্টিমিডিয়া প্রতিনিধি :
২১ অক্টোবর ২০২৫, ১৯:২৪

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে এক মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় আউটসোর্সিং প্রতিষ্ঠান সাহারা কর্পোরেশনের প্রায় ৬০ থেকে ৭০ জন শ্রমিক সমাবেশ করে এ বিক্ষোভ করেছেন।

জানা গেছে, বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ২×৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্লান্টের ২ নম্বর গেটের সামনে শ্রমিকেরা বিক্ষোভে অংশ নেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিআইএফপিসিএল-এর অপারেশন বিভাগের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কুমার ও ম্যানেজার (অ্যাডমিন ও সিকিউরিটি) মো. অলিউল্লাহ। তারা শ্রমিকদের কথা শুনে সাহারা কর্পোরেশনের প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। আলোচনার এক পর্যায়ে আগামী ২২ অক্টোবরের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেন।

জানা যায়, সাহারা কর্পোরেশন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে পাঁচটি বিভাগে শ্রমিক সরবরাহের দায়িত্বে রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি মাসে শ্রমিকদের বেতন পরিশোধের পর বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের কাছে ৫ থেকে ১০ শতাংশ লভ্যাংশসহ বিল দাখিল করে থাকে। অপারেশন বিভাগে বর্তমানে প্রায় ২৫০ জন শ্রমিক কর্মরত আছেন। এই বিভাগের বকেয়া বেতনের পরিমাণ প্রায় ৩৯ লাখ টাকা বলে জানা গেছে।শ্রমিকরা জানিয়েছেন, যদি আগামী ২২ অক্টোবরের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না করা হয়, তবে তারা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেবেন।

এ বিষয়ে এ্যাডমিন ও সিকিউরিটি প্রধান মো. অলিউল্লাহ সাংবাদিকদের জানান, শাহারা কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট আত্মীয়ের হার্টের সমস্যা হলে তিনি চিকিৎসা করাতে তাপবিদ্যুৎ কেন্দ্র আসতে পারেননি। যেকারণে শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে।

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি