ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ২

আমার বার্তা অনলাইন
২৫ অক্টোবর ২০২৫, ১০:৫৬

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬-৭ জন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর ডাবল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূরে আলম (৩০)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভুট্টু ও নূরে আলম গরু কেনাবেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। এসময় বিহারীনগর বাইপাস রাস্তায় ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ভটভটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এসময় ভটভটিতে থাকা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আমার বার্তা/জেএইচ

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি