ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

তাড়াশে পৈতৃক সম্পত্তি দখল ও সীমানা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

আব্দুন নূর, সিরাজগঞ্জ প্রতিনিধি (মাল্টিমিডিয়া):
২৮ অক্টোবর ২০২৫, ০১:১২
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার ৪ নং ওয়ার্ডে পৈতৃক সম্পত্তি দখল ও সীমানা লঙ্ঘন করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেনের বিরুদ্ধে।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো: মুরাদ হোসেন এ বিষয়ে তাড়াশ পৌরসভার প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পিতা মরহুম মোবারক হোসেনের বৈধ উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমিটি তাড়াশ সাব-রেজিস্ট্রি অফিসের সামনে, ৪ নং ওয়ার্ডের ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত।

মো: মুরাদ হোসেন অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে তৎকালীন পৌর মেয়র আব্দুর রাজ্জাক (আহবায়ক, তাড়াশ পৌর আওয়ামী লীগ) ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শামীম সরকার (সদস্য, তাড়াশ পৌর আওয়ামী লীগ) তাদের রাজনৈতিক প্রভাব ও আর্থিক লেনদেনের মাধ্যমে স্থানীয় ব্যক্তি **সাব্বির হোসেনের কাছে তার প্রায় ২ শতাংশ পৈতৃক জমি অবৈধভাবে দখল করিয়ে দেন।

বর্তমানে সাব্বির হোসেন পৌরসভার অনুমোদন নিয়ে ভবন নির্মাণ করছেন, তবে অনুমোদিত নকশা অনুযায়ী নয়— বরং সীমানা লঙ্ঘন করে পুরো জায়গা জুড়ে বহুতল ভবন নির্মাণ করছেন, যা পৌর ভবন নির্মাণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

মো: মুরাদ হোসেন বলেন,“আমার পৈতৃক সম্পত্তির অংশ জবরদখল করে সাব্বির হোসেন সীমানা না মেনে ভবন নির্মাণ করছেন। এতে আমার বৈধ মালিকানাধীন জায়গা দখল হয়ে যাচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, পৌর কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় অনুমোদন থাকা সত্ত্বেও নকশা অনুসরণ করা হচ্ছে না।

অভিযোগে তিনি অবৈধ নির্মাণকাজ অবিলম্বে বন্ধ করা, ঘটনাস্থলে সরেজমিন তদন্ত, জমির প্রকৃত সীমানা যাচাই ও তাঁর বৈধ দখল পুনঃপ্রদানের দাবি জানিয়েছেন। একইসঙ্গে, সংশ্লিষ্টদের বিরুদ্ধে পৌর আইন ও দণ্ডবিধি অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।

মো: মুরাদ হোসেন আশা প্রকাশ করেন, প্রশাসনের ন্যায়নিষ্ঠ ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তার পৈতৃক সম্পত্তি দখলমুক্ত হবে এবং ভবিষ্যতে সীমানা লঙ্ঘন করে নির্মাণের প্রবণতা বন্ধ হবে।

এই বিষয়ে অভিযুক্ত সাব্বির হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়ে কোনো সুনির্দিষ্ট মন্তব্য করতে পারেননি।

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি