ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

মেহেরপুরে শীতকালীন সবজির দাম কমেছে

আমার বার্তা অনলাইন:
২৮ অক্টোবর ২০২৫, ১১:৫৪

মেহেরপুরের বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে দাম নেমেছে অর্ধেকে। তবে দামে এই নিম্নমুখী প্রবণতায় শঙ্কিত চাষি ও ব্যবসায়ীরা বলছেন, বাজার স্থিতিশীল না হলে লাভের মুখ দেখা যাবে না।

মেহেরপুর বড়বাজার সংলগ্ন কাঁচাবাজার আড়ত। সকাল থেকেই অন্যান্য সবজির পাশাপাশি শীতকালীন নানা সবজি নিয়ে এই আড়তে আসেন কৃষকরা। প্রতিদিন প্রায় অর্ধকোটি টাকার কাঁচামাল আমদানি ও বিক্রি হয় এই আড়তে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সরজমিনে বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি, পাতাকপি, শিম, বরবটি, মুলাসহ বিভিন্ন ধরনের সবজি গত কয়েকদিনের তুলনায় প্রায় দ্বিগুণ পরিমাণে বাজারে এসেছে। এতে কমতে শুরু করেছে দামও।

গত সপ্তাহে পালং শাক কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও চলতি সপ্তাহে তা ৪০ থেকে ৫০ টাকায় নেমে এসেছে। শিম ১০০ টাকা থেকে কমে ৬০ টাকা, ফুলকপি ৯০ টাকা থেকে কমে ৫০ টাকা ও বরবটি ৬০ টাকা থেকে কমে ২৫-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মুলা ১০-১৫ টাকা, মিষ্টি কুমড়া ১৫-২০ টাকা, ধনিয়া পাতা ২০-২৫ টাকা, ঢ্যাঁড়স ৩০-৩৫ টাকা, ওলকপি এবং বাঁধাকপি ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে আলু, কচু, লাল শাক সহ অন্যান্য সবজির দাম অপরিবর্তিত রয়েছে। মশলা জাতীয় ফসল যেমন কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদাও বিক্রি হচ্ছে আগের দামেই।

তবে শীতকালীন সবজির এই দাম নিম্নমুখী হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। তারা বলছেন, চলতি মৌসুমে সার ও বালাই নাশকের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচও বেড়ে গেছে। এছাড়া আবহাওয়াজনিত কারণে ফসলের উৎপাদন কম হওয়ায় দাম না পেলে ক্ষতির মুখে পড়তে হবে।

অপরদিকে বাজারের অস্থিতিশীলতার কারণে ব্যবসায়ীরাও লাভ করতে হিমশিম খাচ্ছেন। কমিশন ব্যাবসার পাশাপাশি কাঁচামাল রেখে পরেরদিন বিক্রি করতে পারছেন না বলে জানাচ্ছেন আড়ত মালিকরা। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতকালীন সবজির আমদানি আরও বাড়বে বলে জানিয়েছেন তারা।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি