ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

নাটোরে ইজারার টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

আমার বার্তা অনলাইন:
২৮ অক্টোবর ২০২৫, ১৫:৫৯

নাটোর সদর উপজেলায় টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার হালসা বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- জাফর মণ্ডল (৫০), পাপ্পু মণ্ডল (২৫), পলাশ মণ্ডল (২২) , মাহি মণ্ডল (২৫) ও মাজহারুল ইসলাম বেলজু মণ্ডল (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে হালসা বাজারের ইজারার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে হালসা বাজারে আপন দুই ভাই হালসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মণ্ডল ও হালসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর মণ্ডলের লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের পাঁচজন আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয় নাটোর আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তুহিন বলেন, সন্ধ্যার পরে পাঁচজন আহতকে সদর হাসপাতালে আনা হয়েছিল। তাদেরকে তাৎক্ষনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয় মাজেদ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

হালসা ইউনিয়নের তহসিলদার মুঞ্জুরানী জানান, হাটের এ বছর সরকারি ইজারার ১৮ লাখ টাকা নির্ধারণ ছিল। তিনবার ইজারা বিজ্ঞপ্তি দিয়ে নির্ধারিত মূল্য না পাওয়ায় হাটের দিন স্থানীয়ভাবে খাজনার টাকা আদায় করার জন্য মাজেদ মণ্ডলকে দায়িত্ব দেওয়া হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি