ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

পাহাড় কাটায় বান্দরবানে ছয় রিসোর্টকে সাত লাখেরও বেশি জরিমানা

আমার বার্তা অনলাইন:
৩১ অক্টোবর ২০২৫, ১৭:০৯

বান্দরবানে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ব্যতিরেকে প্রতিষ্ঠান পরিচালনা ও পাহাড় কাটায় বান্দরবান সদরের গ্রীনপিক রিসোর্টসহ ৬ টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বান্দরবান পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম।

গ্রীণপিক রিসোর্টসহ জেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে

গ্রীণপিক রিসোর্টসহ জেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে

এন এ জাকির

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বান্দরবানে বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশের ছাড়পত্র ব্যতিরকে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে এবং পরিবেশের ক্ষতি সাধন করে নির্বিচারে পাহাড় কাটছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় দেখা যায়, বান্দরবান জেলা সদরের গ্রীণপিক রিসোর্টসহ জেলার বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে এবং এক ব্যক্তি পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।

পরিবেশ অধিদফতরের আইন অনুযায়ী ৬টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে মোট ৭ লাখ ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অনুমোদন ছাড়া পাহাড় কাটা এবং পরিবেশ ধ্বংসের যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদফতরের এই কর্মকর্তা।

যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানার আওতায় আনা হয়েছে, পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে পাহাড় কাটায় জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা আব্দুল আজিজ নামে এক ব্যক্তিকে ২ লাখ ৭০ হাজার টাকা, পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে প্রতিষ্ঠান পরিচালনা করায় জেলা সদরের গ্রীন পিক রিসোর্ট কে ৪ লাখ টাকা, বালাঘাটা কৃষাণঘর এগ্রো প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা, নাইক্ষ্যংছড়ি ছবির করাত কল প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা, লামা উপজেলার জিয়াবুল হক অটো রাইস মিলকে ১০ হাজার টাকা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার করাত কলের ফলের মালিক ফরিদুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল