ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কেরু এ্যান্ড কোম্পানিতে ৮৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা অর্জন

চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
০১ নভেম্বর ২০২৫, ১৭:২৪

দেশের সবগুলো চিনিকল যখন লোকসানের ভারে একেরপর এক বন্ধ হয়ে পড়ছে তখন সরকারকে প্রচুর পরিমার রাজস্ব দিয়েও দর্শনার কেরু এ্যান্ড কোম্পানি(বাংলাদেশ) লিঃ মুনাফা অর্জন করছে। ২০২৪-২৫ অর্থ বছরে কেরু এ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠাকালের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ মুনাফা অর্জন হয়েছে।

সরকারের রাজস্ব খাতে ১৪০ কোটি ও চিনি কারখানার প্রায় সাড়ে ৬২ কোটি টাকা লোকসান পুষিয়েও মুনাফা অর্জন হয়েছে ১২৯ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা, যা কেরুর প্রতিষ্ঠার ৮৮ বছরের সকল রেকর্ড ভেঙেছে।

এদিকে কেরু চিনিকল কারখানা টি আরও লাভজনক করতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিতে আখ চাষ করায় আগামী মাড়াই মৌসুমে চিনি কারখানায় লোকসানের বোঝা অনেকাংশে কমতে পারে।

১৯৩৮ সালে প্রতিষ্ঠিত কেরু এ্যান্ড কোম্পানি বয়স ৮৮ বছর পেরিয়েছে। জোড়াতালি দিয়েই বারবার আখ মাড়াই মৌসুমের কার্যক্রম চালু করা হয়ে থাকে। খানেকটা খুড়িয়ে খুড়িয়ে আখ মাড়াই কার্যক্রম কোনোভাবে শেষ করা হয়। লাগাতার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে কর্মকর্তা ও কর্মচারীদের নাজেহাল হতে হয়।তবে ভিন্ন অবস্থায় রয়েছে ডিস্টিলারি কারখানা। কেননা মিলের ডিস্টিলারি বিভাগসহ অন্যান্য ৫টি ইউনিট সরকারে ১৪০ কোটি টাকা রাজস্ব দিয়ে ও চিনি কারখানার লোকসান পুষিয়ে নিট ১২৯ কোটি ৫৪ লাখ ৭৪ হাজার টাকা নিট মুনাফা অর্জন করে সর্বকালের রেকর্ড ভেঙেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনেও বেশ সম্মানিত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চিনিকলের হিসাব বিভাগ জানান, এ অর্থবছরে ডিস্টিলারি বিভাগে ফরেন লিকার উৎপাদন হয়েছে ২ লাখ ৫ হাজার ২২০ কেচ,সি এস কান্ট্রি স্পিরিট উৎপাদিত হয়েছে ২৪ লাখ ৮৯ হাজার প্রুফ লিটার, ভিনেগার উৎপাদিত হয়েছে ২১ হাজার লিটার, যার বর্তমান বাজারের বিক্রয় মূল্য দাঁড়িয়েছে ১৯০ কোটি ২৬ লাখ ৭৭ হাজার টাকা।

বাণিজ্যিক খামার থেকে মুনাফা অর্জিত হয়েছে ৩৬ লাখ ৯ হাজার টাকা, পরীক্ষা মূলক খামার থেকে ৩০ লাখ ২ হাজার টাকা, জৈবসার কারখানা থেকে ৭৮ লাখ ৩৬ হাজার টাকা, ফার্মাসিউটিক্যালস থেকে ৫ লাখ ২০ হাজার টাকা।

কেরু ব্যবস্হাপনা পরিচালক মোঃ রাব্বিক হাসান এফসিএমএ জানান, কেরু এ্যান্ড কোম্পানির উৎপাদিত মালামালের রাজস্ব ও ভ্যাট বাবদ সরকারকে ১৪০ কোটি ৩৬ লাখ টাকা প্রদান এবং চিনি কারখানায় ৬২ কোটি টাকা লোকসান পুষিয়েও সামগ্রিক ভাবে ১২৯ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার টাকা নিট মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে।

চিনি কারখানায় লোকসান বিষয়ে মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা জানান, ৮৮ বছর বয়সী মিলের কারখানাটি বয়সের ভারে ন্যুব্জ অবস্থা। কারখানার বি,এম,আর- এর কাজ চলমান রয়েছে। কাজ সম্পন্ন হলে, নতুন উদ্যমে শ্রমিক কর্মচারীরা কাজে লেগে পড়বে। লোকসান কমে আসবে।

এ বিষয়ে মহাব্যবস্থাপক (কৃষি) জনাব আশরাফুল আলম ভুঁইয়া জানান, উন্নত প্রযুক্তিতে আখ-চাষ, আখের সঙ্গে সাথী ফসল ও অধিক চিনিযুক্ত আখ রোপণের সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখা হয়েছে।

মহাব্যবস্থাপনা (ডিস্টিলারি) রাজিবুল হাসান জানান, ডিস্টিলারি বিভাগে অটোমেশনের মাধ্যমে উৎপাদন বাড়ানো হয়েছে এবং অত্যাধুনিক বোতল-জাত প্রক্রিয়া করায় বিক্রয় বৃদ্ধি পেয়েছে, ফলে মোটা অংকের মুনাফা অর্জিত হয়েছে।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো.রাব্বিক হাসান (এফ সি এম এ) জানান, ১৯৩৮ সালে কেরু কমপ্লেক্সটি স্থাপিত হওয়ার পর এই প্রথম প্রতিষ্ঠানটি মোটা অংকের টাকার লাভের মুখ দেখলো, যা এলাকাবাসী সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, আখচাষী ও সুধীজনদের অবদানে সম্ভব হয়েছে।

তিনি বলেন, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একমাত্র অর্থনৈতিক চালিকা শক্তি কেরু এ্যান্ড কোম্পানি অধিক লাভের মুখ দেখতে বেশি বেশি আখ চাষের বিকল্প নেই।

আমার বার্তা/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি