ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

নওগাঁর চেম্বার অব কমার্স: প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪০ জন প্রার্থী

আমার বার্তা অনলাইন:
০৫ নভেম্বর ২০২৫, ১০:৫২

আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি নির্বাচন। এই নির্বাচনে ১৯টি পদের বিপরীতে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ছিল। এদিন দুপুরে মনোনয়নপত্র জমা দিয়েছে ‌‘ব্যবসায়ী উন্নয়ন ও কল্যাণ পরিষদ’। এর আগে সোমবার (৩ নভেম্বর) ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ এর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া সিনিয়র সহসভাপতি পদে তৌফিকুল আলম সুজিত স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেম্বার সূত্রে জানা যায়, এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ২ জন। সিনিয়র সহসভাপতি পদে ৩ এবং সহসভাপতি পদে ৩ জন প্রার্থী হয়েছেন। এছাড়া পরিচালকের ১৬টি পদের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল হক বলেন, ১১ নভেম্বর মনোনয়নপত্রগুলো যাচাই ও বাছাই করা করা হবে। ২১ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৬ ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে ভোটারগণ সরাসরি ব্যালটে ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন। মোট ভোটার ১ হাজার ২৯৯ জন।

‘ব্যবসায়ী উন্নয়ন ও কল্যাণ পরিষদের সভাপতি প্রার্থী তৌফিকুল আসলাম বাবু বলেন, আগামী দিনে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে, ঝিমিয়ে পড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়াতে এবং উদ্যোক্তা সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে।

চেম্বারের সিনিয়র সদস্য আতাউর রহমান খোকা বলেন, অপার সম্ভাবনা থাকার পরও নওগাঁর ব্যবসায়ীরা নানা দিক থেকে পিছিয়ে রয়েছেন। গ্যাস ও অন্যান্য সুযোগ সুবিধার অভাবে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে না। চালকসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো উৎপাদন প্রতিযোগিতায় টিকতে পারছে না। অনেক উৎপাদনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এসব চালু করতে চেম্বার আগামী দিনে নির্বাচিত প্রতিনিধিরা উদ্যোগ গ্রহণ করবে বলে আশা রাখছি।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি