ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

শার্শায় বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে হাজারো নেতাকর্মীর গণজমায়েত

মাল্টিমিডিয়া প্রতিনিধি:
০৫ নভেম্বর ২০২৫, ২০:৩৯
আপডেট  : ০৫ নভেম্বর ২০২৫, ২০:৪২
ছবি : প্রতিনিধি

৮৫ যশোর- ১ (শার্শা-বেনাপোল) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে নাভারণে অনুষ্ঠিত হয়েছে প্রায় ১০/১২ হাজার নেতাকর্মীর এক বিশাল গণজমায়েত।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকা থেকে দলীয় কার্যক্রম শেষে উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আবুল হাসান জহির নাভারণ বিএনপি কার্যালয়ের সামনে পৌঁছালে ১১ ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে জড়ো হয়ে গণজমায়েত করেন। এ সময় পুরো নাভারণ এলাকা মুখর হয়ে ওঠে ‘মনোনয়ন পুনর্বিবেচনা চাই’ ও ‘হাসান জহির জিন্দাবাদ’ স্লোগানে।

গণজমায়েতে উপস্থিত জনগণকে সান্তনা দিয়ে আবুল হাসান জহির বলেন, আপনারা শান্ত থাকুন। দল অবশ্যই মনোনয়ন পুনর্বিবেচনা করবে। গত ১৭ বছর আমি এই শার্শার বিএনপির হাল ধরেছি, মামলা-হামলা মোকাবিলা করেছি, জনগণের পাশে থেকেছি। আপনাদের সঙ্গে নিয়ে সকল আন্দোলন-সংগ্রাম সফল করেছি। দুর্দিনে একমাত্র আমি-ই এই এলাকায় দলের হাল ধরে রেখেছি।

তিনি আরও বলেন, যে মনোনয়ন ঘোষণা হয়েছে, সেটা প্রাথমিক এবং সম্ভাব্য প্রার্থীর তালিকা মাত্র। জনগণের ইচ্ছাকে অবশ্যই দল মূল্যায়ন করবে। তাই হতাশ না হয়ে সকলে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ চালিয়ে যান।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, গণজমায়েতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজারো নেতাকর্মী অংশ নেন। তাদের উপস্থিতিতে নাভারণ বাজার ও আশপাশের এলাকা একসময় জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মাজেদ, আব্দুস সাত্তার, জামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক আলমগীর কবির, সহ-সাংগঠনিক সম্পাদক মন্টু, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, কায়বা ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, গোগা ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ডিহি ইউনিয়নের সভাপতি ওলিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মেদ, লক্ষণপুর ইউনিয়নের সভাপতি আহসান হাবিব খোকন ও সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, নিজামপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আনসার আলী, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, সহসভাপতি আহম্মদ আলী, উলাশী ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহসভাপতি খোকন মেম্বার, বাগআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বেনাপোল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, মোজাফফর, জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান, ওলামা দলের সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক আনোয়ারুল, এবং মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সোহারাব হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মীরা।

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি