ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পটুয়াখালীর পায়রা নদীতে ধরা পড়লো ১৮ কেজির পাঙাশ

আমার বার্তা অনলাইন:
১২ নভেম্বর ২০২৫, ১৬:১৫

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ। বিরল এ দৃশ্য দেখতে নদীপাড়ে ভিড় করেন শত শত উৎসুক মানুষ।

বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়ন সংলগ্ন পায়রা নদীতে স্থানীয় জেলে জাহাঙ্গীর প্যাদার জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, ওই জেলে প্রতিদিনের মতো ইলিশ ধরার জন্য জাল ফেলেছিলেন। কিছুক্ষণ পর জাল টানতে গিয়ে তিনি টের পান ভারি কিছু আটকে গেছে। জাল তুলে দেখেন, তাতে ধরা পড়েছে বিশাল আকৃতির এক পাঙাশ মাছ। এ অঞ্চলে এরকম বড় পাঙাশ মাছ খুব বিরল। জাহাঙ্গীর প্যাদা মাছটি তীরে নিয়ে আসার পরই খবর ছড়িয়ে পড়ে চারপাশে। মুহূর্তের মধ্যে নদীর পাড় ও আশপাশের বাজারে মানুষের ঢল নামে মাছটি একনজর দেখতে।

পরে আল মদিনা সুপার মার্কেট এলাকায় মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয় ক্রেতারা প্রতিকেজি ৮৫০ টাকা দরে ১৫ হাজার ৩০০ টাকায় মাছটি ক্রয় করেন। এরপর ক্রেতারা নিজেদের মধ্যে মাছটি ভাগ করে নেন।

জেলে জাহাঙ্গীর প্যাদা জানান, ‘শীত মৌসুমের শুরুতে পায়রা নদীতে মাঝেমধ্যে ছোট ছোট পাঙাশ পাওয়া যায়। কিন্তু এত বড় পাঙাশের আগে পাইনি। এতো বড় মাছ জালে উঠে আসবে, ভাবতেও পারিনি। সত্যি খুব আনন্দ লাগছে।’

স্থানীয় পাইকারি মাছ ব্যবসায়ী সেকান্দার মিয়া বলেন, ‘এ মৌসুমে নদীতে বড় আকারের পাঙাশ ধরা পড়া শুরু হলে জেলেদের মুখে হাসি ফোটে। তবে এরকম ওজনের মাছ ধরা পড়া নিঃসন্দেহে ব্যতিক্রম ঘটনা।’

আমার বার্তা/এল/এমই

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জে আইন অমান্য করে বাঁধ কেটে দেওয়া নিয়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন।

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স