ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

গারো পাহাড়ে ম্যারাথনে ৮ শতাধিক রানারের অংশগ্রহণ

আমার বার্তা অনলাইন:
১৪ নভেম্বর ২০২৫, ১৮:২৬

‘এসো আলো ছড়াই শেরপুরে’- এই প্রতিপাদ্য নিয়ে শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়েছে ‘শেরপুর হাফ ম্যারাথন-২০২৫’। এতে দেশি-বিদেশি প্রায় আট শতাধিক রানার অংশ নেন।

শুক্রবার ( ১৪ নভেম্বর) সকালে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এই প্রতিযোগিতা শুরু হয়।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, গারো পাহাড়ের প্রাণ-প্রকৃতি রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শেরপুর রানার্স কমিউনিটির উদ্যোগে এই ম্যারাথন আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার ও এক কিলোমিটার—এই চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এই আয়োজনে শিশু, শারীরিক প্রতিবন্ধী, বেদে পল্লী, তৃতীয় লিঙ্গের মানুষসহ সমাজের পিছিয়ে পড়া মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আলাদা নজর কাড়ে।

অংশগ্রহণকারী রানার্স এভারেস্ট ও বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎস জয়ী ডা. বাবর আলী বলেন, গারো পাহাড়ি ট্র্যাকে অত্যন্ত চমৎকার আয়োজন হয়েছে। এখানকার পরিবেশ প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে। দেহ, মন সুস্থ রাখতে শরীরচর্চার কোনো বিকল্প নেই।

বাংলাদেশের প্রথম বেল্টপ্রাপ্ত পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা বলেন, গারো পাহাড়ের পরিবেশ, প্রকৃতি আর পাহাড়ের মধ্যদিয়ে চমৎকার যে সড়কে রান করলাম, তা আমাকে খুবই আকৃষ্ট করেছে। আগামীতে গারো পাহাড়ে ম্যারাথন হলে অংশগ্রহণ করার চেষ্টা থাকবে।

শেরপুর হাফ ম্যারাথনের প্রধান সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া বলেন, শেরপুরে রানার্স কমিউনিটি গড়ে তোলার পাশাপাশি গারো পাহাড় এবং বন্যপ্রাণী রক্ষায় সচেতন থাকার আহ্বান জানিয়ে প্রতি বছর এমন ইভেন্ট আয়োজন করা হবে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, যুব সমাজকে মাদক ও অন্যান্য অন্যায় কাজ হতে দূরে রাখতে খেলাধুলা খুবই প্রয়োজন। আর আজকের ম্যারাথনে চমৎকার ও শান্তিশৃঙ্খলাভাবে শেষ হয়েছে। প্রতি বছর এমন আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আমার বার্তা/এল/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল