ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

যশোরের ভবদহে জামায়াতের হিন্দু সম্মেলন অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১২:০০

হিন্দু অধ্যুষিত যশোরের ভবদহ এলাকায় ‘হিন্দু সম্মেলন’ করেছে জামায়াতে ইসলামী। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে অভয়নগর উপজেলার সুন্দলী বাজারে জামায়াতে ইসলামী সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার উদ্যোগে এই সম্মেলন হয়।

সম্মেলনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসূল ও যশোর-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সনাতনীদের বন্ধু হিসেবে পাশে থেকে সব সমস্যা সমাধানের আশ্বাস দেন দুই প্রার্থী। তাদের সরব উপস্থিতি ও উলুধ্বনিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। পাশাপাশি ব্যতিক্রমী এ উদ্যোগ ও আশ্বাসে খুশি অংশগ্রহণকারীরাও।

অনুষ্ঠানে যশোর-৪ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসূল বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নাশকতার মামলা দেওয়া হচ্ছে, অনেককেই গ্রেফতার করা হচ্ছে। আমি প্রশাসনকে বলতে চাই, নাশকতার মামলা বলে কোনো মামলা হবে না। মিথ্যা মামলা দিয়ে সনাতন ধর্মের মানুষকে যদি গ্রেফতার করা হয়, তার দায়ভার প্রশাসনকে বহন করতে হবে। জামায়াতে ইসলামী তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই না, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হোক। এখানকার মানুষের চাওয়া নিরাপত্তা, নিরাপদ জনপদ। আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে, অবশ্যই সনাতন ধর্মাবলম্বী মানুষদের আমাদের উদারতা, ভালোবাসা দিয়ে তাদের দেখে রাখবো। তাদের বিপদে আপদে সবসময় বন্ধুর মতো দাঁড়াতে চাই। হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদে বসবাস করতে পারে, সেই ব্যবস্থা করবে জামায়াতে ইসলামী।’

আরেক প্রার্থী গাজী এনামুল হক বলেন, ‘বাংলাদেশের জনগণ জামায়াতকে ক্ষমতায় আনলে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সম্প্রীতির বাংলাদেশ গড়বে। আজ এই হিন্দু সম্প্রদায়ের মানুষদের এই সম্মেলনে আসতে একটি পক্ষ বাধা দিচ্ছে, হুমকি দিচ্ছে, তারাই ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজিতে লিপ্ত। আমরা চাঁদাবাজির কবর রচনা করে দেবো। হিন্দু সম্প্রদায়ের ভয় দেখিয়ে মামলার ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না। হিন্দু সম্প্রদায়ের পাশে জামায়াতের নেতাকর্মীরা বন্ধুর মতো মিশে থাকবে।’

সুন্দলী ইউনিয়ন সনাতন শাখার সভাপতি ডা. জগদীশ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক সরদার শরিফ হোসেন, শিক্ষাবিদ চিত্তরঞ্জন বিশ্বাস, সমাজসেবক কালীদাস ধর প্রমুখ।

হিন্দু অধ্যুষিত ভবদহ এলাকার যশোরের মণিরামপুর ও অভয়নগর উপজেলা দুটির সীমান্তবর্তী এলাকা সুন্দলীতে হিন্দু সম্মেলনকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীদের ঢল নামে।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু