ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কুমিল্লা-২ আসনে মাহফুজুল ইসলামের গণসংযোগে উজ্জীবিত বিএনপি

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
১৯ নভেম্বর ২০২৫, ১৭:৫৫
আপডেট  : ১৯ নভেম্বর ২০২৫, ১৮:৫২

কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মাহফুজুল ইসলাম বুধবার (১৯ নভেম্বর) হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর বাজারে বিপুল গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন।

লিফলেট বিতরণের সময় তিনি বিএনপির ভবিষ্যৎ রূপরেখা এবং ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংলাপ করেন। পাশাপাশি সরকারের জনস্বার্থবিরোধী নীতির সমালোচনা করেন। তাঁর আগমনকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

গণসংযোগে মো. মাহফুজুল ইসলাম বলেন,“বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের মূলমন্ত্র। এটি বাস্তবায়িত হলে জনগণের অধিকার নিশ্চিত হবে এবং দেশে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।”

তিনি আরও জানান, কুমিল্লা-২ ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি, এবং যদি দল তাঁকে মনোনয়ন দেয়, তিনি বিপুল ভোটে জয়ী হয়ে আসনটি পুনরুদ্ধার করে বেগম খালেদা জিয়াকে উপহার দিতে সক্ষম হবেন বলে আশাবাদ প্রকাশ করেছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সক্রিয় গণসংযোগ মাহফুজুল ইসলামের অবস্থানকে এলাকায় আরও শক্তিশালী করেছে। আজকের কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিও তাঁর সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় করেছে।

আমার বার্তা/এমই

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার সেমন্তঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধ

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের উরখলিয়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

হামের উপসর্গ থাকা চট্টগ্রামের আরও ১৬ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শুক্রবার (০৩ এপ্রিল) এপি সিভিল

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা দুদিন ধরে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভির ২১ কর্মকর্তার বিদেশ সফর সংক্রান্ত সংবাদটি অসত্য ও বানোয়াট

ভারতকে টাইব্রেকারে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ

নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

নবীনগরের উরখলিয়া গ্রামের শান্তির লক্ষ্যে জনসমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশু হাসপাতালে

জ্বালানি নিয়ে বাস্তবে আতঙ্কের কোনো পরিস্থিতি তৈরি হয়নি: বাণিজ্যমন্ত্রী

মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

পাকিস্তানের রাজধানীতে সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, রাস্তায় গলছে পিচ

কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

কতিপয় সিবিএ নেতা ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে দেশের ৫৫ ডিপোতে তেল চুরির আখড়া

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন