ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

সাঁথিয়ায় তারেক রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ

আমার বার্তা অনলাইন:
২০ নভেম্বর ২০২৫, ১৬:৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই শুভক্ষণে সাঁথিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও পাবনা জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম ফয়সাল রহমান নাইসের উদ্যোগে স্থানীয় প্রাইমারি স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

​গতকাল বুধবার সাঁথিয়াতে আয়োজিত এই শিক্ষামূলক কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্য সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং পাবনা -০১ (সাঁথিয়া) বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সরদার এম জাহাঙ্গীর হোসেন।

​তিনি তার বক্তব্যে তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন এবং বলেন, "ছাত্রদল শুধু রাজনীতি নয়, সমাজের প্রতিও দায়বদ্ধ। শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ প্রমাণ করে, আমরা ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। দেশনায়ক তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে আমরা জনগণের পাশে থাকব।"

​​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক মো: সেলিম খাঁন। তিনি তারেক রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তুলে ধরেন এবং তরুণদের অনুপ্রাণিত করতে ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

​এছাড়াও এই জনকল্যাণমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ ত্রাণ ও দূর্যোগ সম্পাদক হোসাইন খান, উপজেলা ছাত্রনেতা হাবিব খাঁন, সরকারী শহীদ বুলবুল কলেজ ছাত্রনেতা আসিফ খাঁন, আতাইকুলা সরকারি ডিগ্রী কলেজের সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর হাসান ও সদস্য ওসমান, সাঁথিয়া সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব সালমান বিশ্বাস ও যুগ্ম আহবায়ক শ্রাবণ, বেড়া সরকারি ডিগ্রি কলেজের সদস্য সচিব আসিফ আরিয়ান ও ১ নং সদস্য পিয়াস হাসান, উপজেলা ছাত্রদল নেতা সরদার হৃদয়, রিজভীসহ বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​উপস্থিত সকলে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন। এই উদ্যোগ স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি