ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন লাগানোর চেষ্টা, বড় ক্ষয়ক্ষতি হয়নি

আমার বার্তা অনলাইন
২১ নভেম্বর ২০২৫, ১৭:৪৯

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চৌরঙ্গী বাজারে শুক্রবার ভোরে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা ব্যাংকের জানালার ছোট ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরাতে চেয়েছিল।

ঘটনার সময় ব্যাংকের নৈশপ্রহরী ইসমাইল শেখ ভিতরে ছিলেন। তিনি জানান, ফজরের আজানের সময় হঠাৎ জানালার পাশে আগুন জ্বলতে শুরু করে। চিৎকার চেঁচামেচির ফলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিকভাবে তিনি এবং স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন, যার ফলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় চা বিক্রেতারা জানিয়েছেন, সকাল ৬টার দিকে বাজারে এসে পুলিশ মোতায়েন দেখে সবাই আতঙ্কিত হয়। ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহজালাল মুঠোফোনে বলেন, “নৈশপ্রহরী নিরাপদে ছিলেন। দুর্বৃত্তরা জানালার ছোট ফাঁক দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি বোতল পেট্রোল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্তমানে ব্যাংকটি বন্ধ রয়েছে এবং নিরাপত্তার জন্য এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। স্থানীয়রা আতঙ্কিত হলেও ব্যাংকটি কার্যক্রম চালু হলে দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি