ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

পিরোজপুর প্রতিনিধি:
২২ নভেম্বর ২০২৫, ১৬:৪২

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শনিবার (২২ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। সকাল থেকে শহীদ ওমর ফারুক মিলনায়তন প্রাঙ্গণে ছিল অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের উৎসবমুখর উপস্থিতি।

সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি সদর উপজেলা চত্বর থেকে বের হয়ে জেলা পরিষদ কার্যালয় পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনের সামনে এসে শেষ হয়। পরে শুরু হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান এবং জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান ও অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষে মিলনমেলা ও সৌহার্দ্য বিনিময়ের আয়োজন করা হয়।

আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহ থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা