ই-পেপার সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

গজারিয়ার গুয়াগাছিয়ার ভাষারচরে অস্ত্রসহ ডাকাত রবিন আটক

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
২৪ নভেম্বর ২০২৫, ১৬:৩৩
আপডেট  : ২৪ নভেম্বর ২০২৫, ১৮:২২

গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামে একই এলাকার বিএনপি নেতা জিতু ঢাড়ির নেতৃত্বাধীন ডাকাতচক্রের সদস্য রবিন (৩৫) কে একাধিক অস্ত্রসহ আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে ৩২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খোরশেদ মিয়ার বাড়ির পাশের নদীর ঘাটে এই ঘটনা ঘটে। এ সময় মুন্না নামে এক যুবক আহত হয়েছেন।

আহত মুন্না জানান, ৬ থেকে ৭ জন ডাকাত দলের একটি ট্রলার সেখানে অবস্থান করছিল। সন্দেহ হওয়ায় তারা জিজ্ঞাসাবাদ করতে এগোতেই অস্ত্রধারী ডাকাত দল অস্ত্র প্রদর্শন করে তাকে আক্রমণের চেষ্টা করে। তিনি রাস্তার পাশে দৌড়ে পড়ে যান। এ সময় ডাকাতরা গুলি ছোড়ে। গুলির শব্দ ও তার চিৎকারে গ্রামবাসী ছুটে আসে। ডাকাতদের অস্ত্র প্রদর্শন ও হামলার ঘটনা দেখে গ্রামের মাইকে ঘোষণা করা হয়। মুহূর্তেই গ্রামের নারী-পুরুষ একত্রিত হলে ডাকাত দলের পাঁচজন পালিয়ে যায়। তবে রবিনকে তারা আটক করতে সক্ষম হন। ট্রলার থেকে একটি বন্দুক, একটি পিস্তল, একটি চাইনিজ কুড়াল এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ভাষারচর গ্রামের নারী-পুরুষ জানান, কুখ্যাত সন্ত্রাসী নয়ন পিয়াস রিপন বাহিনী এলাকায় থাকাকালীন তারা নির্ভয়ে ঘুমাতে পারতেন। কিন্তু ওই বাহিনী বিতাড়িত হওয়ার পর জিতু ঢাড়ির চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করেছে। দিনে চাঁদাবাজি–ডাকাতি আর রাতে নারীদের ওপর হামলা—এমন আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর।

আটক ডাকাত রবিন (৩৫) জানান, তিনি মতলব থানার বেলতলী গ্রামের শহীদুল্লাহর ছেলে। কয়েকদিন আগে বালুয়াকান্দি গ্রামের জিতু ঢাড়ি তাকে নিয়ে আসে এবং সে জিতুর বাড়িতে ভাড়া থাকে। রবিন আরও বলেন, সোমবার সকাল ১০টার দিকে তিনি, জিতু ঢাড়ির ভাতিজা সুমনসহ ৬–৭ যুবক ইঞ্জিনচালিত ট্রলারযোগে মেঘনা নদীতে ঘোরাফেরা করছিলেন। নৌ পুলিশের স্পিডবোট দেখতে পেয়ে তারা নদী থেকে ভাষারচরের খালে ঢুকে পড়ে। ট্রলারে অস্ত্র থাকার বিষয়টি তিনি আগে জানতেন না বলে দাবি করেন।

প্রত্যক্ষদর্শী নারী-পুরুষ জানান, ডাকাতরা অস্ত্র দেখিয়ে মুন্নাকে আক্রমণ করে। গুলির শব্দ ও আর্তচিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে ডাকাতদের ওপর আক্রমণ চালান। এতে পাঁচজন পালিয়ে গেলেও রবিনকে আটক করা হয়। পরে ট্রলার তল্লাশি করে একাধিক অস্ত্র ও গুলি জব্দ করা হয়।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, আটক ডাকাত রবিনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, আটককৃত রবিনের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ওয়ান শুটার গান, একটি পিস্তলসদৃশ গ্যাস লাইটার ও ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

আমার বার্তা/মুকবুল হোসেন/এমই

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

পটুয়াখালীতে যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ

এপ্রিলে বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের রেকর্ড

চলতি বছরের এপ্রিল মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। মাসজুড়ে তীব্র তাপপ্রবাহ ও

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা

কুকি-চিনের পোশাক জব্দের মামলায় জালিয়াতি: এক বেঞ্চ অফিসার বরখাস্ত

পটুয়াখালীতে যৌথ অভিযানে বিপুল নকল সিগারেট জব্দ

নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে বিকেলে তামিমদের বোর্ড সভা

পিএসএলে সুপার পাওয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার জিতলেন রানা

আসামে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সেখানেও এগিয়ে বিজেপি

ক্রুড অয়েলের সঙ্কট কেটেছে, উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

বিমানবন্দরের পাশাপাশি বগুড়ায় হচ্ছে ফ্লাইং একাডেমি: বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিসিদের

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি: শুভেন্দু অধিকারী

আগে বায়তুল মালের চাঁদা নাকি বউয়ের চিকিৎসা? এমপি মাসুদকে রাশেদ

যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড. ইউনূস সরকারের সার্বিক কাজের অনুসন্ধানে কমিশন গঠন চেয়ে রিট

হরমুজে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নিয়ে ট্রাম্পকে সতর্কবার্তা দিলো ইরান

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়িয়ে পড়েছে রহস্যময় ভাইরাস, তিনজনের মৃত্যু

পানির নিচে অর্ধলক্ষ হেক্টর জমির ধান, উৎপাদন নিয়ে শঙ্কা

প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে

দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ

সৌদি আরবে পৌঁছেছেন ৪৪ হাজার ৯৫৫ বাংলাদেশি হজযাত্রী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু, এগিয়ে বিজেপি