ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

সিরাজগঞ্জে নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৫, ১৯:৫০

সিরাজগঞ্জের শাহজাদপুরে পেয়ারা খাতুন (৪১) নামে এক নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও তার পরিবার আত্মগোপন চলে গেছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি গ্রামের স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পেয়ারা খাতুন একই গ্রামের হানিফ সরকারের মেয়ে। তিনি ওই ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।

স্থানীয়রা জানায়, ৬-৭ বছর আগে পেয়ারা খাতুন তার প্রথম স্বামীকে তালাক দিয়ে আব্দুল আলীমকে বিয়ে করে। এ বিয়ের পর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে কোনো একসময় পেয়ারা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী আব্দুল আলীম ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এরপর সকালে প্রতিবেশীরা বাড়িতে কাউকে না পেয়ে ঘরের দরজা খুলে দেখে বিছানায় পেয়ারা খাতুনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

নিহতের চাচা রহিম উদ্দিন সরকার অভিযোগ করে বলেন, আব্দুল আলীমের স্ত্রী থাকার পরেও ব্ল্যাকমেইল করে পেয়ারা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। এ বিয়ের পর চাপ সৃষ্টি করে ধাপে ধাপে পেয়ারার কাছে থেকে ১৭ লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে টাকা দিতে না পারায় নানাভাবে নির্যাতন করতো ৷ এ নিয়ে স্থানীয় মুরুব্বিদের নিয়ে একাধিক সালিশও করেছেন তারা। এই দ্বন্দ্বের জেরেই আব্দুল আলীম তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে বলে তিনি দাবি করেন। তিনি এই হত্যাকাণ্ডের ফাঁসি চান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ওই নারী ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আমার বার্তা/এল/এমই

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

উদ্দেশ্য ছিল স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই রূপ নিলো বিষাদে।

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় মুন্সীগঞ্জের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে মিসাইল হামলায় আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামে এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায়

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্যত্র সরিয়ে নেওয়ার পথে দুই রোগীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট

ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালকের পদত্যাগ

এবার একসঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও উপ-প্রধানকে হারাল ইরান

১৮ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

আইসিসির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ দেওয়ার অনুমোদন মন্ত্রিসভায়

বাগেরহাটে সিসিটিভি ফাঁকি দিয়ে পুলিশের আইজিপির বাড়িতে চুরি

ব্রাহ্মণবাড়িয়ায় চার শত খাল খনন করা হবে সাকি