ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ছাত্রদলের কমিটি নিয়ে উত্তেজনা, কুশপুত্তলিকা দাহ

আমার বার্তা অনলাইন:
২৯ নভেম্বর ২০২৫, ১৩:২৭

চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই সংগঠনের অপর একাংশ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দর্শনা পুরাতন বাজার এলাকা থেকে বিক্ষোভকারীরা মিছিল শুরু করে। পরে তারা দর্শনা প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কুশপুত্তলিকা দাহ করেন।

দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মোফাজ্জেল হোসেন মোফা এবং সাধারণ সম্পাদক পলাশ আহমেদ। তবে এ কমিটি মানতে নারাজ একাংশ। তাদের অভিযোগ- কমিটিতে অছাত্র ও বহিরাগতদের স্থান দিয়ে ‘পকেট কমিটি’ করা হয়েছে।

বিক্ষোভকারীরা বলেন, ’এই কমিটি আমাদের মেনে নেওয়ার মতো নয়। ত্যাগী, পরীক্ষিত ও নিপীড়িত ছাত্র নেতাদের বাদ দিয়ে যেভাবে কমিটি করা হয়েছে তা অগ্রহণযোগ্য। আমরা এই কমিটি বাতিল করে পুনরায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে সঠিক ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবি জানাই।'

বিক্ষোভকারীরা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিন মালিতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ঘোষিত নতুন কমিটিকে বয়কট ও অবাঞ্চিত ঘোষণা করেন। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রনেতা রিয়েল ইসলাম লিওন, আল মামুন, সামাউল, শোয়েব, আসিফসহ আরও অনেকে।

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি