ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

বাউফলে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে বসতঘর পুড়ে ছাই

আমার বার্তা অনলাইন:
০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:২১

পটুয়াখালীর বাউফলে রেজাউল করিম রাজিব (২৭) নামে এক মানসিক ভারসাম্যহীন ছেলের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা পরিবারের সদস্যদের।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ ফকিরের ছেলে রাজিব অতিরিক্ত মাদক গ্রহণের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে তাকে দীর্ঘদিন মাদক নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রে ভর্তি রাখলেও সে পরিপূর্ণ সুস্থ হয়নি। বুধবার সকালে পরিবারের কেউ বাড়িতে না থাকায় রাজিব ঘরে আগুন লাগিয়ে দেয়। চারিদিকে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, ধান-চালসহ সবকিছু পুড়ে অঙ্গার হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা মিলে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

রাজিবের বাবা মোশারফ ফকির বলেন, আমাগো সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এখন কই যাব, কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না! ছেলের পেছনে লাখ লাখ টাকা খরচ করে, এখন আমি নিঃশ্ব।

এ বিষয়ে বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, যেখানে আগুন লেগেছে, সেই স্থান আমাদের স্টেশন থেকে প্রায় ২১-২২ কিলোমিটার দূরে। আমরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়, কিন্তু আগুন যাতে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে এজন্য সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলা হয়।

আমার বার্তা/এল/এমই

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহ থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা