ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

এলজিইডির উন্নয়নে বদলে যাচ্ছে ঝিনাইদহের গ্রামীণ জনপদ

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমে দ্রুত বদলে যাচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গ্রামীণ জনপদ। উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামোতে দৃশ্যমান অগ্রগতি স্থানীয় মানুষের জীবনমানকে আরও উন্নত করেছে।

একসময় উপজেলার বেশ কিছু গ্রামীণ সড়ক ছিল চলাচলের অযোগ্য। জোড়াতালি দিয়ে টিকে থাকা রাস্তাগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটত, ভোগান্তিতে পড়তেন সাধারণ মানুষ। তবে উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশের তত্ত্বাবধানে বর্তমানে বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুতগতিতে সম্পন্ন হচ্ছে।

জানা যায়, উপজেলার আলাইপুর ক্লাব মোড় থেকে চিত্রা নদী পর্যন্ত প্রায় ৯১০ মিটার সড়ক নতুনভাবে নির্মাণ করা হয়েছে। একইভাবে শাহাপুর ঘিঘাটি থেকে বড় ঘিঘাটি পর্যন্ত ৮৯০ মিটার সড়ক এবং দুলালমুন্ডিয়া বাজার থেকে ছোট শিমলা পর্যন্ত ১ হাজার ৬৩০ মিটার সড়কের উন্নয়নকাজও শেষ হয়েছে। দীর্ঘদিন অবহেলিত এসব সড়ক সংস্কার হওয়ায় এলাকার মানুষের যাতায়াতে স্বস্তি ফিরেছে।

ঝিনাইদহ জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় তত্তিপুর মডার্ণ ব্রিক্স থেকে পুকুরিয়া পর্যন্ত ১ হাজার ৯০ মিটার, বারফা থেকে পরানপুর সড়ক এবং তালসার থেকে কাশিপুর পর্যন্ত প্রায় ২ হাজার ৫৪১ মিটার দীর্ঘ সড়ক উন্নয়নকাজও সম্পন্ন হয়েছে। কৃষি ও পণ্য পরিবহনের জন্য এসব সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় সংস্কারের ফলে কৃষক ও ব্যবসায়ীদের ভোগান্তি কমেছে।

ওয়েস্টার্ন ইকোনোমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (উইকেয়ার) প্রকল্পের অধীনে সাদিকপুর ত্রিমোহনী থেকে আড়পাড়া বাজার পর্যন্ত ৪ হাজার ২৪৩ মিটার এবং বেথুলি হাই স্কুল থেকে কোলা জিসি পর্যন্ত ৪ হাজার ৭০০ মিটার সড়কের নির্মাণকাজ চলছে। এসব সড়ক কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় করবে।

রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় কাশিপুর বাজার থেকে বালিয়াডাঙ্গা জিসি পর্যন্ত প্রায় ৪ হাজার মিটার সড়কের কাজ শেষ হয়েছে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই সড়ক এলাকার মানুষের যোগাযোগব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

শুধু সড়কই নয়, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোতেও চলছে উল্লেখযোগ্য উন্নয়ন। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে আড়পাড়া শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা ভবন, বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইতলা ভবন এবং মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এসব প্রকল্পে ব্যয়ের মোট লক্ষ্যমাত্রা প্রায় ৫ কোটি টাকা।

স্থানীয় ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম বলেন, ‘আগে এসব সড়কে চলাচল করতে খুব কষ্ট হতো। ভাঙাচোরা আর ধুলোর যন্ত্রনায় চলাচলই দায় হয়ে পড়েছিল। এখন রাস্তা ভালো হওয়ায় বাজারে মালামাল আনা-নেয়া অনেক সহজ হয়েছে। এতে আমাদের সময় ও খরচ দুটোই কমেছে।’

স্থানীয় বাসিন্দা বলেন, ‘স্কুলে বাচ্চাদের নিতে যেতে খুব কষ্ট হতো। বৃষ্টি হলেই কাদায় চলা যেত না। এখন নতুন রাস্তা হওয়ায় আমাদের ভোগান্তি কমেছে।’

উপজেলা প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, ‘কালীগঞ্জ উপজেলায় মানসম্মত অবকাঠামো নির্মাণই আমাদের মূল লক্ষ্য। প্রতিটি প্রকল্প নিয়মিত তদারকি করে দ্রুত সম্পন্ন করার চেষ্টা করছি। কাজগুলো শেষ হলে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।’

আমার বার্তা/এল/এমই

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য থেকে

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

চট্টগ্রামে জব্বারের বলীখেলার ১১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। উত্তেজনাপূর্ণ ফাইনালে রানারআপ হয়েছে একই

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

৩৪ হাজার ৬৬৭ টনের বেশি জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শিং তং

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

দেশে নির্যাতনের সংস্কৃতি বন্ধে সমাজ-প্রতিষ্ঠানে পরিবর্তন প্রয়োজন: আইনমন্ত্রী

পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী

২-৩ বছরের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে পারবো: শিক্ষা প্রতিমন্ত্রী

জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ

৩৪ হাজার টনের বেশি জেট ফুয়েল নিয়ে বন্দরে এলো চীনের জাহাজ

টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী

আদালতে দেননি জবানবন্দি, রিমান্ড শেষে কারাগারে হাফিজুর

ইসরাইলের কারাগারে কুকুর লেলিয়ে দিয়ে ফিলিস্তিনি বন্দিদের ধর্ষণ!

ইসলামাবাদে আরাঘচি, তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় গভীর অবিশ্বাস ইরানের

ফ্লোরিডা পুলিশ ফোন করে জানিয়েছে, বৃষ্টিও বেঁচে নেই: নিহতের ভাই

তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

প্রতি নাগরিকের বিপরীতে এক আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর চিন্তা সরকারের

ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি