ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

পটুয়াখালীতে ট্রলারের মাঝি হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৫

পটুয়াখালীর মহিপুরে ট্রলারের মাঝি শহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান এবং দীর্ঘদিনের পলাতক আসামি সোহেল ফকিরকে গ্রেফতার করেছে র‌্যাব-৮-এর পটুয়াখালী ক্যাম্প।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে মহিপুর থানার পশ্চিম সাজুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারের পর সোহেল ফকিরকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।

র‌্যাব জানায়, সোহেল ফকির (৩৪) মহিপুরের সাজুরা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।

মামলার নথি ও র‌্যাবের তথ্য অনুযায়ী, নিহত শহিদুল ইসলাম ট্রলারের মাঝি হিসেবে কাজ করতেন। বিবাদীরা শহিদুলের ট্রলারের জেলে ইব্রাহিমের কাছে ২ হাজার ৪০০ টাকা পাওনা দাবির বিষয়টি নিয়ে শহিদুলের ওপর চাপ সৃষ্টি করে। শহিদুল বিষয়টি স্থানীয় কয়েকজনকে জানালে আসামিরা ক্ষিপ্ত হয়। এরপর গত ২৬ জুন বিকেলে নিজ ঘরের সামনে কাজ করার সময় শহিদুলের ওপর হামলা হয়। অভিযোগ অনুযায়ী, প্রধান আসামি সোহেল ফকির লোহার রড দিয়ে শহিদুলের মাথায় একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শহিদুলের ছোট ভাই রাসেল হাওলাদার বাদী হয়ে মহিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আমার বার্তা/এল/এমই

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় অধিপত্য নিয়ে চার গ্রামের অধিবাসীদের মধ্যে শনিবার সকাল সাতটা থেকে ফের সংঘর্ষ

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দিনমজুর আজিজুর রহমান সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছিলেন। এ

জনবল সংকটে বন্ধ আইসিইউ, চাপ সামলাতে হিমসিম রামেকের

রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শয্যা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সরবরাহ থাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

ওয়ারীতে গাড়ির চাপায় প্রাণ গেল এক যুবকের

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কোম্পানির ভবন লক্ষ্য করে ইরানের হামলা